ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

পাকুন্দিয়া দিনদুপুরে মারপিট করে ১৫ লাখ টাকা লুট

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মকবুল হোসেন (৫৫) ও মাহবুব (৪২) নামে দুই ব্যাক্তিকে দিনদুপুরে মারপিট করে ১৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে থানার উল্টো দিকে অগ্রণী ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে। মকবুল হোসেন পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নিজাম উদ্দিন প্রধানের ছেলে ও মাহবুব সুখিয়া ইউনিয়নের কেরামত আলীর ছেলে।

লুটের শিকার মকবুল হোসেন রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া প্রথম মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের জানান, ডাকাত দলের সদস্যদের আমি চিনতে পেরেছি। তারা সবাই পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন, পাপ্পু (৩২), ফরিদ (৩১), হাবু (৩২), হারুন (৩৩), সানি (৩১), আরমিন (৩৩), রানাসহ (৩১) আরও ৫-৬ জন এ ঘটনা ঘটিয়েছে বলে জানায় মকবুল হোসেন।

মকবুল হোসেন বলেন, অগ্রণী ব্যাংক থেকে টাকা উঠাতে যাই আমার ব্যবসায়িক কাজে। ব্যাংক থেকে নামার পরপরই কয়েকজন মিলে অর্তকিত হামলা করে আমার হাত ভেঙে ১৫ লাখ টাকা নিয়ে যায়। আমি চিকিৎসা নিয়ে এখন রেস্ট নিচ্ছি। আমার সহযোগী মাহবুবকে মেরে এমন এক অবস্থা করেছে যে আমি তাকে দেখে চিনতে পারি নাই।

ডাকাতির শিকার মকবুল হোসেন সাংবাদিকদের জানান, আমি ঢাকাতে ব্যবসা করি। আর পাকুন্দিয়াতে আমার বসতবাড়ি। বসতবাড়ি হবার কারণে পাকুন্দিয়াতে আমার প্রতিনিয়ত আসা যাওয়া। আর এই সুযোগটাই নিয়েছে ডাকাত দলের সদস্যরা।

মকবুল হোসেন আরও জানান, আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। আমার ও আমার সহযোগীর উপর বর্বরোচিত হামলা এবং দিনদুপুরে ডাকাতির বিচার চাই।

ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা বলেন, হঠাৎ দেখি অগ্রণী ব্যাংকের নিচে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন মিলে মকবুল ও মাহবুবের ওপর হামলা করেছে। এ ঘটনায় মকবুলের হাত ভেঙে যায় আর মাহবুব গুরুতর আহত হয়েছে। পরে মকবুল ও মাহবুব জানায় ব্যাংক থেকে উত্তোলন করা ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। দিনদুপুরে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, এখন পর্যন্ত পাকুন্দিয়া থানায় এমন কোনো ঘটনার প্রেক্ষিতে কেউ অভিযোগ দায়ের করেনি। আমরা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্ত করে ব্যবস্থা নিব।

Tag
আরও খবর