বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

ইরানের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৫১

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 22-09-2024 10:43:44 am

ইরানের দক্ষিণাঞ্চলীয় রাজ্য খোরাসানে একটি কয়লার খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে।


রবিবার (২২ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী, এখনও বেশ কয়েকজন শ্রমিক খনিতে আটকা পড়ে আছেন।


প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরান থেকে ৫৪০ (৩৩৫ মাইল) কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত তাবাস এলাকায় মাদানজু নামে একটি কোম্পানির একটি কয়লা খনিতে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে। মূলত, মিথেন গ্যাস লিক হয়ে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে যখন বিস্ফোরণটি ঘটে, তখন ওই কয়লা খনির একটি টানেলে কমপক্ষে ৬৯ জন কাজ করছিলেন।


দক্ষিণ খোরাসান প্রদেশের গভর্নর আলী আকবর রহিমি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, কয়লা খনির বি ব্লকে উদ্ধার অভিযান ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ব্লক-সিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।


তিনি বলেন, দেশের মোট কয়লার ৭৬ শতাংশই উত্তোলিত হয় এ অঞ্চল থেকে। তাছাড়া প্রায় আট থেকে ১০টি কোম্পানি এই অঞ্চলে কাজ করে।


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও উদ্ধারকাজে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে এবং হতাহতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তিনি।

আরও খবর