মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

ঢাবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর ইলমা জাহান নূরকে সভাপতি এবং মো.আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।


১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য হলেন- সহ-সভাপতি তাহমিনা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক আশিক খান, সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু আখের সৈকত, অর্থ সম্পাদক কাজী খবিরুল ইসলাম , দপ্তর সম্পাদক জোবাইদুল ইসলাম , উপ-দপ্তর সম্পাদক জাবিন তাসনিম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদুল জাহিদ, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লতিফুর রহমান লিখন,প্রচার সম্পাদক আব্দুল ওহাব,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সম্পাদকীয় পর্ষদ সদস্য নুসরাত জাহান পন্নি  ও সারজানা আক্তার লিমানা এবং কার্যনির্বাহী সদস্য আদিয়াত উল্লাহ সাদ ও মেহেদী মিরাজ এর নাম ঘোষণা করা হয়েছে।


‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে এ সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। সারাদেশের ১৮ টি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও খবর