সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

গলাচিপায় ঝড়ে গাছ উপড়ে পড়ে মাদ্রাসা বিধ্বস্ত, পাঠদান বন্ধ

হটাৎ ঝড়ে পটুয়াখালীর গলাচিপায় গাছ উপরে পড়ে ইক্বরা কারিমীয়া কেরাতুল কোরআন হাফেজীয়া মাদ্রাসা তচনচ। এসময় মাদ্রাসায় থাকা ৩ জন শিক্ষক আহত হন। আহতরা হলেন মাদ্রাসা পরিচালক মো. মনির হোসেন, শিক্ষক মো. জাহিদ হাসান ও মুফতি জুবায়ের আহমেদ। টিন কাঠের তৈরি মাদ্রাসাটি ভেঙে যাওয়ায় প্রায় ১০০ শিক্ষার্থীর পাঠদান বন্ধ রয়েছে।


গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চর কপাল বেড়ায় ঘটনাটি ঘটে।  


বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, টিন কাঠের তৈরি লম্বা একটি মাদ্রাসা। পাশে থাকা বিশাল আকৃতির একটি চাম্বুল গাছ উপড়ে পড়ে মাদ্রাসাটি বিধ্বস্ত হয়েছে। এলোমেলো ভাবে মাদ্রাসা কক্ষে পড়ে আছে বিভিন্ন শিক্ষা উপকরণ। মাদ্রাসা পরিচালক মো. মনির হোসেন বলেন, শুক্রবার রাতে শিক্ষকরা খাবার খাচ্ছিলেন। হটাৎ ঝড় শুরু হয়। মুহূর্তে একটি গাছে উপড়ে পড়ে মাদ্রাসাটি ভেঙে যায়। এসময় গাছের নিচে চাঁপা পড়ে গুরুতর আহত হন তিনজন। এর মধ্যে গুরুতর আহত শিক্ষক জাহিদ হাসান বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 


মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. রুহুল আমীন বলেন, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাটি ৪ বছর আগে নির্মিত হয়। এখানে দ্বীনি শিক্ষার পাশাপাশি জেনারেল বিষয় শিক্ষার্থীদের পড়ানো গয়। হটাৎ এমন একটি ঘটনায় পাঠদান বন্ধ হয়ে গেছে। মাদ্রাসাটি পুনরায় নির্মাণের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন।

আরও খবর