নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

চবিতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশন’ এর উদ্যোগে দিনব্যাপি ‘ইন্টারন্যাশনাল রিচার্স ওয়ার্কশপ’ ১৪ নভেম্বর  সোমবার  সকাল ৯  টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।   

উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। চবি সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে ওয়ার্কশপে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলোজি’র প্রধান ও যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইদুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাবির হোসাইন। 

 উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত উপস্থিত শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ হলো নতুন নতুন উদ্ভাবনধর্মী গবেষণার মাধ্যমে জ্ঞান সৃজন ও তা বিতরণ। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞান-গবেষণার অন্যতম উর্বর ক্ষেত্র। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ নিজ নিজ গবেষণাকর্মের মাধ্যমে বিশ্ব দরবারে স্বনামধন্য। তিনি বলেন, এ ধরণের আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ যত বেশী অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে জ্ঞান-গবেষণার ক্ষেত্র ততবেশি সম্প্রসারিত হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও সমৃদ্ধ হবে। ওয়ার্কশপে আগত গবেষকবৃন্দের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে গবেষণা নব নব দিক উন্মোচিত হবে মর্মে  উপ-উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।  উপ-উপাচার্য ওয়ার্কশপের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী জনাব মোঃ গোলাম আজম। উল্লেখ্য কর্মশালায় দুটি সেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর