সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ একাধিক মামলার আসামি আব্দুল করিম গ্রেফতার, আদালতে প্রেরণ সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম

৫০ বছর ‘রাজনীতি’ নয়, করেছি জনসেবা: এমপি বাদশা

নিজের রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য ৫০ বছরকে ‘রাজনীতি’ নয় বরং জনসেবা হিসেবে আখ্যায়িত করতে চান বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ ফজলে হোসেন বাদশা।

সোমবার সকালে তাকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ৫০ বছর শুধু রাজনীতি করেছি; এটি বললে ভাষাগত ভুল হবে। যে রাজনীতি করলে জনগণের স্বার্থ ও কল্যাণ প্রাধান্য পায়, আমি সেই রাজনীতিই করেছি। আমার রাজনীতির দীর্ঘ এ সংখ্যার মধ্যে সবথেকে বেশি যেটি প্রাধান্য পেয়েছে; তা হচ্ছে জনসেবা।

এমপি বাদশার ৭০তম জন্মবার্ষিকী ও রাজনৈতিক জীবনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীর মদিনাতুল উলুম কালিম মাদ্রাসার পক্ষ থেকে দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই বাদশাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে ফুল দিয়ে বরণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তার সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বক্তব্যে রাকসুর সাবেক এই ভিপি বলেন, রাজশাহীতে এখন রাতে বের হলে আলোকিত শহর দেখা যায়। নিশ্চয়ই তা উন্নয়নের অংশ। কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে যদি শিক্ষা এবং জ্ঞানের আলো প্রতিষ্ঠিত করা না যায়; তবে সবকিছুই অর্থহীন। আমি বিশ্বাস করি, এই মাদ্রাসা জ্ঞানের আলো বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তিনি বলেন, এই প্রতিষ্ঠানের সাথে আমি দীর্ঘদিন ধরে জড়িত। মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় এখানে ছয়তলা বিশিষ্ট একটি আধুনিক ভবন তৈরি করে দিয়েছি, যা অবশ্যই এই মাদ্রাসার এগিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু এই প্রতিষ্ঠানই নয়, রাজশাহীর প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের আওতায়। চিন্তায় শক্তিশালী ও আলোকিত তরুণ প্রজন্ম গড়ে তোলাই আমার রাজনীতির অন্যতম স্বপ্ন।

বারিন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাইরেক্টর মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর মোঃ শামসুদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মদিনাতুল উলুম কালিম মাদ্রাসার অধ্যক্ষ মুকাদ্দাসুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব মোঃ ইউসুফ আলী।

Tag
আরও খবর