দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

সবুজ শ্যামল মনোরম প্রকৃতির রূপ-বৈচিত্র্য আল্লাহর অপরূপ সৃষ্টি ।

পৃথিবীতে দৃশ্য-অদৃশ্য শত-কোটি প্রকৃতি-বৈচিত্র্য মানুষের ক্ষুদ্রজ্ঞানে আয়ত্ত করা অসম্ভব। বিশ্বপ্রকৃতি তার অসংখ্য-অজস্র রূপ-মাধুরীর রহস্যজালে মানুষকে বিমোহিত ও কৌতুহলী করে রেখেছে যুগ যুগ ধরে।সাত সাগর-মহাদেশের এ বিশাল লীলাভূমির প্রতিটি ভাঁজে ভাঁজে আল্লাহতায়ালা সুবিন্যস্ত করে রেখেছেন জানা-অজানা নানা উপকরণ। তবে প্রত্যেকটি জীব-জানোয়ার ও বস্তুকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। এটি মানুষের জন্য আল্লাহতায়ালার এক মহাঅনুগ্রহ। আকাশের চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র সবই মানুষের অপরিহার্য বস্তু। এর বাইরে মেঘ-বৃষ্টির উপকারিতাও সবার জানা। আবার জমিনেও আল্লাহর হাজারো-কোটি সৃষ্টি। পাহাড়-সাগর, ঝরনা-নহর, বন-বনানীর বৃক্ষবহর, ধু-ধু মরুভূমি আর নদী-নালা, খাল-বিল সব আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমরা আমাদের চারপাশের প্রকৃতিতে দেখি নানা ধরনের ফুল-ফসল ও চোখজুড়ানো অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এগুলো একজন ঈমানদারের কাছে আল্লাহতায়ালার নিদর্শনস্বরূপ। পৃথিবীর রূপ-প্রকৃতির বিরাট অংশজুড়ে রয়েছে গাছপালা। সবুজ-শ্যামলিমায় চোখজুড়ানো সারি সারি বৃক্ষ ও গাছগাছালি, নানা জাতের উদ্ভিদ, গুল্মলতাও মহান আল্লাহর বিশেষ সৃষ্টি।মহান আল্লাহ এ বসুন্ধরাকে সাজিয়েছেন অপরূপ নৈপুণ্যে। সর্বত্র ছড়িয়ে দিয়েছেন নান্দনিক সৌন্দর্যের মনকাড়া নিদর্শন।

Tag
আরও খবর