জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক সুন্দরবন, বঙ্গোপসাগর ও মোংলা বন্দর ঘিরে অর্থনীতির নতুন দিগন্তঃবাস্তবায়নে কতদূর বাংলাদেশ? বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক ঝিনাইগাতীর গারো পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে উত্তোলন করা ১৫০ সিএফটি পাথর জব্দ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, দুই ঘন্টার মধ্যে উদ্ধার, আটক ২ লোহাগাড়ায় স্কুলশিক্ষক অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার; গ্রেপ্তার ২ পবিপ্রবিতে বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা শ্রীমঙ্গলে দুই দফা অভিযান: ২৬ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ দিনাজপুরে চেয়ারম্যান প্রার্থীতা‌‌ নির্ধারণে ফাজিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন তরুণদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বগুড়ার আদমদীঘিতে মাদক কারবারি গ্রেফতার

রাজশাহীর গণমাধ্যম কমীদের সাথে আরএমপি নতুন কমিশনারের মতবিনিময়

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 26-09-2024 12:09:52 pm

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহীতে কর্মরত গণমাধ্যম কমীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টারে কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, পুলিশ জনগণের সেবক। জনগণের জান-মাল রক্ষা, জননিরাপত্তা প্রতিবিধান, মামলা তদন্ত এবং আইনের সঠিক প্রয়োগ করাই পুলিশের প্রধানতম দায়িত্ব। এই দায়িত্বের পাশাপাশি রাজশাহী মহানগরবাসীর প্রত্যাশা পূরণে আরএমপি’র পুলিশ আপনাদের পাশে আছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার, ডিজিটাল ফরেনসিক ল্যাবের কার্যক্রমকে আবার পূর্ণগঠন করে পরিচালনা করতে চাই। আপনারা পূর্বে যেভাবে সহযোগিতা করেছেন, আগামী দিনগুলোতে একইভাবে সেই ধারা অব্যাহত রাখবেন সেটা প্রত্যাশা করছি।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমাসহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এবং রাজশাহীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর