রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

বিগত ১৬ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে -ডাঃ শাহাদাত হোসেন

বক্তব্য রাখছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা. শাহাদাত হোসেন।



                      


চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেছেন,গত ১৬ বছরে স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট  হয়েছে। মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার করতে শত কোটি টাকার দুর্নীতির হয়েছে। পর্দা দুর্নীতি, বালিশ দুর্নীতিতে সারা বিশ্বকে অবাক করেছে। ডাক্তার  বদলি বাণিজ্য করেছে। বৈষম্যের শিকার হয়েছে শত শত ডাক্তার । 

 গণতান্ত্রিক সরকার ছাড়া পরিপূর্ণ সংস্কার সম্ভব নয়। পরিপূর্ণ সংস্কারের জন্য নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই। তাই দ্রুত সময়ে সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে সকলকে নিয়ে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে চট্টগ্রামস্থ কুমিল্লা মেডিকেল কলেজের জাতীয়তাবাদী চিকিৎসকদের মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, গত ১৬ বছর মামলা হামলাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। বিএনপিসহ বিরোধীমতকে গুম খুন মামলা হামলা দায়ের করেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত সপ্তাহে ছয়দিন আদালতে হাজিরা দিয়ে কেটেছে নেতাকর্মীদের জীবন। শেখ হাসিনার মতো অমানবিক নির্যাতন ও অত্যাচার ইতিহাসে আর কোন সরকার করেনি। 

ডা.শাহাদাত হোসেন আরও বলেন, দেশ ও জাতির বিরুদ্ধে ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। প্রতিটি সেক্টরে এখনো ফ্যাসিবাদের দোসররা রয়ে গেছে। তারা এখনো স্বৈরাচারী শক্তির হয়ে কাজ করছে এবং দেশকে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে স্ব স্ব ক্ষেত্রে এসব বিষয়ে আওয়াজ তুলতে হবে। প্রতিটি সেক্টরে স্বৈরাচারের দোসর আছে। এক্ষেত্রে চিকিৎসকদেরও ভূমিকা রাখতে হবে।


ডা.শাহাদাত হোসেন আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় চিকিৎসকদের উপর নির্ভর করেছেন। বেগম খালেদা জিয়া কখনো আপোস করেননি। ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনা রাতের আঁধারে চলে গেছেন। এবারও দলের কথা চিন্তা না করে পালিয়ে গেছেন। ওয়ান ইলেভেনের সময় দেশনেত্রীকে বিদেশে দুই ছেলে নিয়ে চলে যেতে বলছেন। কিন্তু তিনি বলেছেন তারেক কোকো নয় পুরো দেশে আমার ছেলে মেয়ে আছে। তাদের ফেলে আমি দেশ ছেড়ে চলে যেতে পারব না। চিকিৎসা নিতে হলে আমি আমার দেশের অভিজ্ঞ চিকিৎসক আছেন তাদের কাছ থেকে চিকিৎসা নিব। 

ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু নাসেরের সভাপতিত্বে এবং  ডা.এস.এম রিয়াসাদ এবং ডা.মো.জাহিদুল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের সভাপতি ডা.জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি ডা. তমিজউদ্দিন মানিক, ড্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. আব্বাস উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা. বেলায় হোসেন ঢালী, ড্যাব নেতা ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক  ডা. সরওয়া আলম,

ড্যাব চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি  ডা.নুরুল করিম,  ড্যাব চট্টগ্রাম সিনিয়র যুগ্ম সম্পাদক, ডা.ইসা চৌধুরী, 

 ডা. আরিফ হায়দার, ডা. শফিকুল রহমান, ডা.মিজানুর রহমান, ডা. জাবেদ জাহাঙ্গীর তুহিন, ডা. এরশাদ একরামুল্লা,ডা. আলিনুর বক্সীর, ডা. রেজাউল করিম, ডা. নুর আলম অরণ্য, ডা. আশিক সালাউদ্দিন, ডা. আব্দুল আল মামুন, ডা. ইফতেখার টিঠু,ডা. জাহেদ উদ্দিন, ডা. আরফিন রেজা, ডা. নাসিম রেজা, ডা.জিআরএম জিহাদুল ইসলাম, ডা. মাইনুল রিদওয়ান, ডা. আদনান, ডা. অপু, ডা. সোহাগ চক্রবর্তী, ডা. সরোয়ার, ডা. সালে, ডা. বেলাল, ডা. আলা আমিন, ডা.নাঈম, ডা. আসিফ, ডা. সোহাগ, ডা. শুভ, ডা.তাহমিন   

প্রমূখ।




আরও খবর