তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

মেহেরপুরে অনলাইন জুয়ার ৫-জুয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 মেহেরপুরে অনলাইন জুয়ার সাথে জড়িত সজিব খান সহ ৫ চিহ্নিত জুয়ারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ এবং এন্টি সাইবার ক্রাইম পুলিশের একটি দল।

পুলিশ বলছে- আটক সজিব অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত। অন্যরা তার সহয়োগী অনলাইন জুয়ার সাব এজেন্ট হিসেবে যুক্ত। তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা সহ খেলায় ব্যবহৃত দামী মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল কম্পানীর এজেন্ট সিমকার্ড এবং অনলাইন জুয়ার সাইট এ্যাপস ও টাকা লেনদেনের এ্যাপস জব্দ করা হয়।

মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান- রবিবার দিবাগত রাতে প্রথমে সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড সজিব খানকে আটক করা হয়। এ সময় সে অনলাইন জুয়ার সাইট বিক্রির কাজ করছিল। পরে মেহেরপুর শহরের পৌর কলেজের পাশে এবি ক্যাফে হাউজে অভিযান চালিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, রফিকুল ইসলাম এবং পিরোজপুর গ্রামের সুমন খন্দকারকে আটক করে। এ সময় তারাও অর্থ লেনদেন করে অনলাইন জুয়ার সাইট বিক্রি এবং পরিচালনার কাজ করছিল।

পুলিশ এ পর্যন্ত অনলাইন জুয়ার সাথে যুক্ত ২৬ জনের অধিক সদস্যকে আটক করে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
Tag
আরও খবর