দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে এক কনস্ট্রাকশন ফার্মে ডাকাতির ঘটনায় সক্রিয়  ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 শুক্রবার(২৭সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের চুনিয়া পাড়ায় রিপো কনস্ট্রাকশন ফার্মে এ ঘটনাটি ঘটে।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজমুল হাসান ।এসময় তিনি বলেন দিনাজপুর সদরের শশরা ইউনিয়নে ১২থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মটরস গাড়ীর গ্যারেজে প্রবেশ করে তারা নাইট গার্ড সহ ছয় জনকে হাত পা বেঁধে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়ী থেকে ২০টি ব্যাটারি,নগদ ৩লাখ ৫২হাজার টাকা,পানির মটর ও ছয়টি মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায় ।এ ঘটনার পরে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা রুজু হয় যাহার মামলা নং ৫৫/৫৯৯।রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত ও অপারেশন এর সমন্বয়ে একটি চৌকস দল অভিযানে নেমে বিভিন্ন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায়  ডাকতির ১২ঘন্টার মধ্যে ডাকাত দলের ৫ সদস্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুন্ডিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।এছাড়াও পুলিশ সুপার আরো বলেন যে ধৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন  জেলা উপজেলায় ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচজন আসামী ছাড়াও ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার নাজমুল হাসান জানান ।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো দিনাজপুর খানসামা উপজেলার কাচিনিয়া আমনগর এলাকার মৃত দমাসু দাসের ছেলে শমবারু দাস(২৬), একই উপজেলার রামনগর এলাকার সত্যেন চন্দ্র দাসের ছেলে শ্রী দীপু চন্দ্র দাস(৩০),বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর দাস পাড়া এলাকার বিজয় দাসের ছেলে শ্রী সুজন দাস(২৭),কাহারোল রামপুর এলাকার আঃ রহমানের ছেলে পাগলু গাড়ির চালক মোঃ আলমগীর হোসেন( ৩৬)এবং একই উপজেলার ডোহন্দা এলাকার মোঃ অহেজ আলীর ছেলে মোঃ দুলাল হোসেন(৩৬)। 
 আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে একটি খয়েরি রংয়ের টাইটানিক পুরাতন বাটন মোবাইল, ১৮টি ১২ভোল্টের ট্রাকের ব্যাটারী ,একটি পাগলু থ্রি হুইলার গাড়ী ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

Tag
আরও খবর