নোয়াখালীর সেনবাগে রাত ৮টার পর দোকান খোলা, জরিমানা ২ হাজার টাকা কলকাতায় হোটেলে আগুন সাংবাদিকসহ একই পরিবারের চারজনের মৃত্যু আশাশুনিতে জন্মাষ্টমী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লাখাইয়ে "গাছ লাগান,পরিবেশ বাচাঁন" এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপন কর্মসূচী। সাতক্ষীরার শ্রেষ্ঠ ওসি সাফিউল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে থানায় হাজির নববইউদ্ধ নারী *কক্সবাজারে র‌্যাবের চেকপোস্টে নারী আটক; উদ্ধার ১০ হাজার পিস ইয়াবা* ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট তৈরির বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ১ ঘন্টার মধ্যে শিশু ধর্ষণকারী পুলিশের জালে আটক ‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব লাইসেন্স ছাড়াই ক্লিনিকে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল স্বামীর শেষযাত্রায় ১২ ঘণ্টার মুক্তির অনুমতি মিলল দীপু মনির ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিনসহ ৫০০ মিটার পাইপ অকেজো মোহাম্মদীয়া ফুড এন্ড হাউজিং এর চেয়ারম্যান মনির হোসেন বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড রোহিঙ্গা স্বামীর কোদালের আঘাতে দোহাজারীতে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার কিম জং উনের সঙ্গে নভেম্বরে বৈঠক করতে চান ট্রাম্প রাজবাড়ীতে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৯ আসামি গ্রেপ্তার রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতাপনগরে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2024 12:58:37 pm


◾মোস্তাকিম বিল্লাহ :  প্রতাপনগরে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় প্রতাপনগর তালতলা শহীদ আনাচ বিল্লাহ চত্বরে তালতলা বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম।


বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির নুরুল আবসার মুরতাজা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, শোভনালী ইউপি চেয়ারম্যান জামাত নেতা আলহাজ্ব আবু বকর সিদ্দিক, মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার সাবেক প্রভাষক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান, নওয়াবেকী কাদেরিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওঃ আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি স ম আক্তারুজ্জামান, ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আল আমিন, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী সরদার, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, প্রতাপনগর ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা পরিচালক ও সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ, মটর সাইকেল চালক সমিতির সভাপতি আব্দুল খালেক, জাগ্রত তরুণ সেবা সংঘের সভাপতি ইমরান হোসেন, বিএনপি নেতা আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সুবাস চন্দ্র বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ, তালতলা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব কামাল হোসেন সহ এলাকার শিক্ষক সাধারণ সর্বশ্রেণী পেশার কয়েকশ' এলাকাবাসী উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা থানা ইনচার্জ বলেন আইন শৃঙ্খলায় রক্ষায় পুলিশের ভূমিকা নিরপেক্ষ। মিথ্যা মামলায় কাউকে হয়রানি করা হবে না। পুলিশের কোন কর্মকর্তা যদি অন্যায়ের সঙ্গে জড়িত হয়, তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ইভটিজিং, মাদক, অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে হুশিয়ারি বার্তা দেন অফিসার ইনচার্জ।

আরও খবর