রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

বিশ্বনবীকে কটুক্তির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ মিছিল

ভারতে পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি এবং ধর্মীয় অনুভূতি নিয়ে অবমাননাকর মন্তব্যে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১লা অক্টোবর) সকাল ১০টায় উপজেলা শহরের বাটার মোড় রুবেল চত্বর থেকে সর্বস্তরের মুসলমানের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুল হক, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার প্রভাষক মাওলানা আব্দুল খালেক, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু বকর সিদ্দিক, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ সোহেল রানা, রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কামরুল ইসলাম আরেফী, ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ প্রমুখ বক্তব্য রাখেন।

ভারতের পুরোহিত ও বিজেপি নেতাদের ধর্মীয় ধৃষ্টতার প্রতিবাদ স্বরূপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহ্বান জানান বক্তারা। এছাড়া আগামীতে দেশে যেন কেউ এমন ধর্মীয় অনুভূতিতে আঘাত কিংবা কটুক্তি করার মতো ধৃষ্টতা না দেখাতে পারে, সেজন্য পারিবারিক ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আরও খবর