চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি কর্মসূচি

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-10-2024 11:16:25 am

রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালসহ সারাদেশের হাসপাতাল ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে এক দফা দাবিতে তিন ঘণ্টার কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে বিক্ষোভ সমাবেশ করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের নেতারা।

এ সময় আন্দোলনকারীরা স্লোগানে বলেন, ‘দাবি মোদের একটাই’, ‘নার্সিং প্রশাসনে নার্স চাই’, ‘আমাদের আন্দোলন যোগ্য নার্সদের পদায়ন’, ‘বিএনএমসি এর সকল পদে যোগ্য নার্সদের প্রদায়ন হবে’ সহ নানা রকম স্লোগান দেন আন্দোলনরত সবাই।

এ সময় বক্তারা বলেন, আমরা আমাদের নার্সিং সেক্টরে কোনো রকম নন-নার্সিং সেক্টরের লোক চাই না। আমরা এমন প্রশাসনের অধীনস্থ হয়ে কাজ করতে চাই না। আমাদের একটাই দাবি সেটা হলো যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক পদে নার্সদের পদায়ন। ২০১৬ সাল থেকে আমাদের সঙ্গে এই বৈষম্য করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমাদের নার্সদের মধ্যেও অনেক উচ্চশিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম হবে।

তারা আরও বলেন, আমরা আর দাসত্ব চাই না। নার্সরা স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে আমাদের চাওয়া তিনি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। এছাড়া নার্সদের বিসিএস চালু করার দাবি জানান আন্দোলনকারী নার্সরা। সেই সঙ্গে তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রসঙ্গত, এই কর্মসূচির ফলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের যেন ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখছেন সবাই। সবাই পালা ক্রমে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।


 

আরও খবর