মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়িতে আগুন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি সুন্দরবনে দুবলারচরের রাসপূজায় প্লাস্টিক,পলিথিন ও ক্ষতিকর সামগ্রী ব্যবহার বন্ধে স্বারকলিপি জাতীয়তাবাদী নবীন দলের কেন্দ্রীয় সহসভপতি পদে শ্রীমঙ্গলের ইসমাইল হোসেনসহ মৌলভীবাজারের তিন নেতা আশাশুনির বুধহাটায় চান্দিনা লাইসেন্স প্রাপ্ত দোকানের ভাড়া আদায় ক্যাম্প পরিচালনা দিনাজপুরে ৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ধর্ষণের অভিযোগে প্যাথলজি কর্মীর বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার দুই নাতনিকে উদ্ধারে দাদার অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মন্ত্রণালয় ও দুদকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাল সনদে অভিযুক্ত আইসিটি শিক্ষক জয়ন্তী রাণীর বন্ধ বেতন চালুর অভিযোগ ঈশ্বরগঞ্জে ছেলের নির্যাতনে মায়ের মৃত্যুর অভিযোগ ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান সাবেক এমপি কাজী আলাউদ্দিনের পীরগাছায় ৩ হাজার ৭০০ কৃষককে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণের উদ্বোধন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ এবং ফেসবুকে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ, মানহানী মামলার হুশিয়ারি গোয়ালন্দে সেবাদানকারীদের নিয়ে সংবেদনশীলতা বৃদ্ধিমূলক কর্মশালা কুলিয়ারচরে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উঠান বৈঠক পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর

স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসতে হবে : বেরোবি উপাচার্য

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 01-10-2024 07:58:51 pm

'কনসার্ট ফর রিসাদ' এ ব্যক্তব্য দিচ্ছেন বেরোবির উপাচার্য।

কিডনি জটিলতায় আক্রান্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১ তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী রিসাদ কবিরের চিকিৎসার জন্যে আয়োজিত হয় চ্যারিটি কনসার্ট। এসময় উপস্থিত হয়ে বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো: শওকত আলী এ কথা বলেন। 

মঙ্গলবার (১ অক্টোবর) রংপুরে শেখ রাসেল স্টেডিয়ামে 'কনসার্ট ফর রিসাদ' আয়োজিত হয়। জনপ্রিয় মিউজিক ব্যান্ড শিরোনামহীন, জলের গান, টঙের গান, বায়োস্কোপ ও হৃদয় জেজে অ্যান্ড ফ্রেন্ডস এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে। 

আন্দোলনে হাত হারানো এক শিক্ষার্থী বলেন, " অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে আন্দোলনে নেমেছিলাম। হারাতে হয়েছে এক হাত। তবুও থমকে যাইনি। প্রয়োজনে দেশের সেবায় নিজের জীবন দিতেও প্রস্তুত আছি।  বাংলার মাটিতে আর কোনো স্বৈরসচারের ঠাই নাই।"

উপাচার্য ড. মো: শওকাত আলী বলেন, " রিসাদ সহ স্বৈরাচারবিরোধী আন্দোলনের আহত এ নিহত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের আয়োজকদের অসংখ্য ধন্যবাদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কে এক অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এরজন্য সকলের সহযোগিতা কাম্য।"

প্রতিটি টিকিটের মূল্য একশত পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয় যা সম্পূর্ণ ব্যয় হবে রিসাদের চিকিৎসায়। 
আরও খবর