কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

আ. লীগের দুর্নীতিবাজদের শ্রমিক নেতা সাজিয়ে শ্রমিকদের শোষণ করেছে: শ্রমিক নেতা হুমায়ুন কবীর খান

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর খান বলেন, আওয়ামী লীগ শ্রমিক অঙ্গনকে দলীয়করণ করেছে। আওয়ামী লীগের দুর্নীতিবাজদের শ্রমিক নেতা সাজিয়ে শ্রমিকদের শোষণ করেছে। তাদের অপকর্মের প্রতিবাদ করলেই নিরপরাধ শ্রমিকদের হামলা-মামলা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।  

বুধবার সন্ধায় জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের সাথে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,দীর্ঘ ১৫ বছরের সংগ্রামের পর এই দুঃশাসন ও প্রহসন থেকে মুক্তি পেয়েছি। হাসিনা শুধু চলে যাননি, তিনি পালিয়ে গেছেন। এই শেখ হাসিনা দীর্ঘ ১৪-১৫ বছর নির্যাতন করে অসংখ্য মানুষকে হত্যা করেছেন। শ্রমিককে হত্যা করেছেন। ছাত্র হত্যা করেছেন—এমনকি নারীদের হত্যা করতে দ্বিধা বোধ করেননি। তিনি আরও বলেন, দল যার,যার শ্রমিক সব এক কাতার, বিগত সরকারের আমলে শ্রমিকদের বিরুদ্ধে সকল কালো আইন বাতিলসহ শ্রমিকদের বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ হিম্মত আলীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি, জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মর্তূজা শিপলু।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা মীর শহীদ ফরহাদ, জয়পুরহাট জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু তাহের তাঁরাসহ জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আরও খবর