সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবি মাদকমুক্ত করার আশ্বাস,সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবিতে সকল প্রেসক্লাবের সদস্য কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. কাউসার আলী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় পাঁচবিবি থানার কনফারেন্স রুমে এক মতবিনিময় সভার আয়োজন করেন।

পাঁচবিবি থানার সহকারী পরিদর্শক (এসআই) শ্রী সুশান্ত কুমারের সঞ্চালনা বক্তব্য রাখেন পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ  জনাব মোঃ কাউসার আলী। পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবিব, পাঁচবিবি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ রুহুল আমিন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আল কারিয়া চৌধুরী,পাঁচবিবি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ  সম্পাদক জুয়েল শেখ,পৌর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ দুলাল হোসেন, দৈনিক জনবাণী পত্রিকার জয়পুরহাট জেলা প্রতিনিধি মো: রেজুয়ান হোসেন, , দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার পাঁচবিবি প্রতিনিধি ইদ্রিস আলী, দৈনিক ভোরের ডাক পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি আমজাদ হোসেন , ঢাকা সময় ও এসটি বাংলা টিভি  জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ মনোয়ার হোসেন, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জয়পুরহাট প্রতিনিধি ও বাংলা ৭১ টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন ,দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ অলিউল্লাহ  দৈনিক ভোরের চেতনা উপজেলা প্রতিনিধি গোলাম মাওলা , মোরসালিন হোসেন লাবিব ,সহ অনেকেই উপস্থিতি ছিলেন। 


এসময় সাংবাদিকরা পাঁচবিবি সীমান্তবর্তী এলাকায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিষয়ে তুলে ধরলে নবাগত অফিসার ইনচার্জ মো: কাওসার আলী পাঁচবিবি কে শতভাগ মাদক মুক্ত করাসহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহবান করেন। মতবিনিময় শেষে পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সকল সদস্যগণ নবাগত অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলীকে ফুলের শুভেচ্ছা জানান।

Tag
আরও খবর