চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন নোয়াখালীতে তুচ্ছ ঘটনায় বসতঘর পুড়িয়ে ছাই করল একদল যুবক লাখাইয়ে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা। কুলিয়ারচরের দক্ষিণ সালুয়ায় সরকারী প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা জয়পুরহাটে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার ঝিনাইগাতীতে বন্য হাতি প্রতিরোধে টাস্ক ফোর্সের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুর উপজেলার টেকসই উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত দৌলতদিয়া কৃষক দলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন সিলেট অঞ্চলের আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত মধুপুরের শালবনে হারিয়ে যাচ্ছে দুর্লভ চাম্বল ফল কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশি আটক রাজবাড়ীতে জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস' উদযাপন আদমদীঘিতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, মরদেহ ময়নাতদন্তে কারিতাস শ্রীবরদীর উদ্যোগে ঝিনাইগাতীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত রায়পুরায় গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ

রাজবাড়ি জেলায় দৌলতদিয়া যৌনকর্মীকে হত্যা

রাজবাড়ি জেলায় দৌলতদিয়া যৌনকর্মীকে হত্যা ।


রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে সুমি ওরফে মিতা (৩০) নামের এক যৌনকর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার রাতের কোনো এক সময় স্থানীয় মজিদ শেখের পাড়ার দবির সরদারের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া করা কক্ষে তাঁকে খুন করা হয়। খবর পেয়ে সোমবার দুপুরে পুলিশ মুখ, হাত ও পা বাধা অবস্থায় লাশটি উদ্ধার করেছে।


সুমির গ্রামের বাড়ি ঢাকার দোহারে। তাঁর চার বছর বয়সী একটি শিশু রয়েছে। খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত সরকার,গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু খুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



ওসি রাকিবুল ইসলাম বলেন, সুমিকে দুর্বৃত্তদের দল গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাতের কোনো এক সময় খুন করেছে। খুনের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর অনেকটা পরিষ্কার হওয়া যাবে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে।


দৌলতদিয়ার মজিদ শেখের পাড়ার বাড়িটি দেখভাল করেন দবির সরদারের ছোট ভাই জাহাঙ্গীর সরদার। তিনি বলেন, এই বাড়িতে দ্বিতীয় তলার তিনটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন সুমি। আজ সকালে এক ভাড়াটিয়া খুনের বিষয়টি জানালে তিনি যৌনপল্লির সুমির কক্ষটি খোলা দেখতে পান। ভেতরে মুখ, হাত ও পা বাধা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানান তিনি।



প্রতিবেশী পারভীন আক্তার নামের এক নারী জানান, দিবাগত রাত দেড়টার দিকে তিন যুবককে সঙ্গে নিয়ে নিজ ঘরে যান সুমি। আজ সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়ির মাসি দ্বিতীয় তলায় কাপড় শুকাতে গিয়ে দেখেন সুমির কক্ষের দরজা খোলা। খাটের ওপর ছোট গামছা দিয়ে মুখ আটকে আরেক কাপড় দিয়ে মাথার চুল পিছন থেকে বাধা রয়েছে। এ ছাড়া দুই হাত, দুই পা ও কাপড় দিয়ে ঘরের জানালার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এমন দৃশ্য দেখে তিনি চিৎকার করে সবাইকে জানান। যৌনপল্লিতে মাঝেমধ্যে খুনের ঘটনায় তাঁরা আতঙ্কে আছেন।

আরও খবর