প্রকাশের সময়: 08-10-2024 03:05:34 pm
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ০৮ দিনের ছুটি ঘোষণা করেছে। সোমবার (০৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এস. এম. আহসান হাবিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া, অফিসের জন্য ১৩ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট এবং নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে।
ছুটি শেষে আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক এবং দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ২০ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
২০ দিন ১৯ ঘন্টা ৫২ মিনিট আগে