দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

বড়লেখায় নিসচার উদ্যোগে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত

২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’কে ঘিরে প্রতিবছর অক্টোবর মাসব্যাপি বিভিন্ন কর্মকান্ড পালন করে থাকে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। এরই ধারাবাহিকতায় আজ ১১'তম দিনে সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৩ টায় সচেতনতামূলক পথসভায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি ও মাসব্যাপী কর্মসূচীর উদযাপন কমিটির আহবায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, মধ্যেবাজার সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হোসেন আহমদ, উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব মো. জমির উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাহেদ আহমদ পাবেল। 

পথসভায় নিসচা নেতৃবৃন্দরা বলেন, এক সময় দেশের মানুষ উপলদ্ধি করেন যে, সড়ক দুর্ঘটনা মনুষ্য সৃষ্ট। তারা মনে করতো ভাগ্যের লিখন। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মহানায়ক ইলিয়াস কাঞ্চনের অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। বিগত ৩১ বছর একমাত্র রাজনৈতিক সদিচ্ছার অভাবে সড়কের মরক থেকে কাঙ্খিত উত্তরণ সম্ভব হয়নি বলে মন্তব্য করেন তারা। 

তারা আরও বলেন, নিরাপদ সড়ক চাই এখন আর সামাজিক আন্দোলনে থেমে নেই এটি এখন প্রতিটি মানুষের মৌলিক অধিকারে পরিনত হয়েছে। নিরাপদ সড়ক বাস্তবায়নে আমরা সকল সড়ক যোদ্ধা সর্বদা সোচ্চার অবস্থানে আছি এবং সর্বতা কাজ করে চলেছি।

আরও খবর