মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় খাল ও নদীর পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু

নওগাঁয় খাল ও নদীর পানিতে ডুবে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু 

নওগাঁ জেলা প্রতিনিধি :


নওগাঁয় গোসল করতে গিয়ে খাল ও নদীর পানিতে ডুবে দু'জন শিশু শিক্ষার্থীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এসময় অপর একজন শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে নওগাঁর মান্দা উপজেলার চোঁয়াপুর ও শনিবার চকরাজাপুর গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থী মরিয়ম খাতুন (৬) নওগাঁর পার্শ্ববর্তী রাজশাহী জেলার তানোর উপজেলার কলমা গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও শিশু শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ রিমা আক্তার (১০) একই গ্রামের জাহিদ হোসেনের মেয়ে। তারা সম্পর্কে খালাতো বোন। অপরদিকে নিহত রিয়া মনি (১০) মান্দা উপজেলার চকরাজাপুর গ্রামের সুজাউদ্দৌলার মেয়ে ও চকরাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী। শনিবার দুপুরে সমবয়সী দু'জন শিশুর সঙ্গে বাড়ির পাশে খালে গোসল করতে নেমে রিয়া মনি ডুবে যায়। পরে স্থানীয় লোকজন খালের পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করে।  

নিহত মরিয়মের খালু আলমগীর হোসেন জানান, শালিকা রেজিয়া খাতুন তার মেয়ে মরিয়ম ও আরেক ভায়রার মেয়ে রিমাকে নিয়ে গত বৃহস্পতিবার আমাদের বাড়িতে বেড়াতে আসেন। রবিবার সকাল ১০টারদিকে বাড়ীর পার্শ্বে শিবনদীতে গোসল করতে গিয়ে মরিয়ম পানিতে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে রিমাও ডুবে যায়। এসময় শিশু রায়হান ও মাহিমের চিৎকারে লোকজন নদীর পানি থেকে মরিয়ম ও রিমাকে উদ্ধার করলেও মরিয়মকে বাঁচানো যায়নি। অসুস্থ রিমাকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহত দু'জন শিশুর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর