দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে নিখোঁজের একদিন পর ৪ বছরের শিশুর লাশ উদ্ধার

যশোরের অভয়নগরে নিখোঁজের একদিন পর নাদিয়া ইসলাম নামে ৪ বছরের এক শিশৃুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা শিশুটিকে হত্যার পর ডোবায় লাশ ফেলে দেয়া হয়েছে।নিহত নাদিয়া সিদ্দিপাশা আমতলা বাজার এলাকার রাজিব আলীর মেয়ে।অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, নাদিয়া বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলা করছিলো। আনুমানিক সকাল ১০টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সারাদিন গ্রামের বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এরপর আজ বিকে ৫টার দিকে গ্রামের একটি বাঁশ বাগানের ভিতরের ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, যে ডোবা থেকে নাদিয়ার লাশ উদ্ধার করা হয়েছে সেখানে পানিতে ডুবে মারা যাওয়ার সুযোগ নেই। ধারণা করছি হত্যার পর লাশ ডোবায় ফেলে দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তে কাজ শুরু করছে পুলিশ। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag
আরও খবর