জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

কুড়িগ্রামের চিলমারীতে কুকুরের কামড়ে একদিনে শিশুসহ আহত ১৫ জন


কুড়িগ্রামের চিলমারি উপজেলায় হঠাৎ একদিনে কুকুরের কামড়ে আহত হয়েছে শিশুসহ ১৫ জন। এতে করে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে প্রাথমিক ভাবে হাসপাতালে প্রতিষেধক না থাকায় বিপাকে পড়েছেন আহতরা। কয়েক ঘন্টার ব্যবধানে উপজেলার বেশ কিছু এলাকায় এ ঘটনা ঘটেছে।  

সোমবার (১৪ অক্টোবর) চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া তথ্যানুযায়ী কুকুরের কামড়ের স্বীকার হয়েছে, বিজু মিয়া (১২), মাহমুদা (৩৫), সামিউল (১০), সজিব রানা (২৪), সায়মা (১০), আলামিন (৯), তানজিরুল (১৮), মঞ্জুরুল (২০), রাসেল (২৫), আশিক (২৪), হোসাইন (২১), রহিমা (৩০), সিফাত (২), আফরিনা (৫), সাজিদ (৮)। এই সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সোমবার দুপুরের পর থেকে হঠাৎ করে চিলমারীর রমনা স্টেশন, বালাবাড়িসহ বেশ কিছু এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছেন। তবে প্রতিষেধক না থাকায় ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দিচ্ছেন দায়িত্বরত চিকিৎসক। 

সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কুকুরের কামড়ের শিকার  হোসাইনের সাথে  কথা হলে তিনি জানান, সন্ধ্যার আদর্শ বাজার থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে মাটিকাটা মোড়ে আসলে হঠাৎ করে কুকুরে কামড় দেয়। পরে হাসপাতালে গেলে প্রতিষেধক না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিয়েছেন বাইরে থেকে কিনতে হবে যোগ করেন তিনি।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, প্রতিষেধক শেষ হয়েছে। আগামীকাল থেকে প্রতিষেধক দেয়া হবে। 

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ জানান, চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষেধক নেই, তারা আমাদের জানিয়েছেন। আশা করছি আগামীকাল মঙ্গলবার দুপুরের মধ্যে প্রতিষেধক পাবেন তারা।

আরও খবর