দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শার্শার কায়বার কৃতি সন্তান মালদ্বীপে বিমান পরিষেবায় সেরা ইউএস-বাংলার জাহিদুল

শার্শার কায়বার কৃতি সন্তান মালদ্বীপে বিমান পরিষেবায় সেরা ইউএস-বাংলার জাহিদুল


আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিষেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম রনি।



জাহিদুল ইসলাম রনি বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার কায়বা ইউনিয়নের ভবানীপুরের কৃতি সন্তান।তিনি কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর ইসলামের নাতি ও বিশিষ্ট মোটরসাইকেল ব্যবসায়ী ও সমাজ সেবক রেজাউল ইসলাম লাল্টুর ভাগ্নে।


১৩ অক্টোবর (রবিবার) মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজনের মধ্য দিয়ে মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানি লিমিটেড এর জেনারেল ম্যানেজার মিষ্টার ডোনারের হাত থেকে বেস্ট স্মাইল ক্যাম্পেইনের সেরা পুরস্কারটি গ্রহণ করেন জাহিদুল।


এই প্রতিযোগিতায় অংশগ্রহণে ছিলেন বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টির ও বেশি এয়ারলাইন্স কোম্পানি।


এ বিষয়ে জাহিদুল ইসলাম রনি বলেন, এই পুরস্কারটি পেয়ে আমি খুবই আনন্দিত কারণ আমি একজন বাংলাদেশী। আর বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ড থেকে আমি বিশ্বের ৩৩ টা দেশকে টপকিয়ে এই পুরস্কারটি অর্জন করতে পেরেছি। এবং ভবিষ্যতেও আরো ভালো কিছু করব ইনশাল্লাহ।


সদা হাস্যজ্জলমুখ, গতিশীল ভালো আচরণ ও যাত্রীবান্ধব ম্যানেজার হিসাবে সুপরিচিত কায়বার জাহিদুল ইসলাম রনির বেস্ট স্মাইল ক্যাম্পেনে সেরা পুরস্কারে ভূষিত হওয়াই তার পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী, দেশবাসীসহ প্রবাসী অনেক বাংলাদেশীরাও তার ভবিষ্যৎ সাফল্য কামনা করে বিবৃতি দেন।

আরও খবর