দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

শরৎ পেরিয়ে এলো হেমন্তের মিষ্টি দিন

শরৎ পেরিয়ে নেমেছে হেমন্ত। আজ পয়লা কার্তিক। কার্তিক-অগ্রহায়ণ দুই মাস নিয়ে হেমন্তকাল, বাংলা পঞ্জিকাবর্ষের চতুর্থ ঋতু। পাতা ঝরার বার্তা নিয়ে শীতকাল আসবে এর পরেই।

প্রকৃতিতে হেমন্তের আগমন টের পাওয়া যাচ্ছিল কদিন ধরেই। ধানের সবুজ পাতায় শিশিরবিন্দুর চুম্বন, চোখের সামনে ভরা আকাশ, দিনের আয়ু ছোট হয়ে আসা, দিনান্তে কুয়াশার পটভূমিতে সূর্যের অস্ত যাওয়া; আর সন্ধ্যা নামতেই শীত শীত অনুভূতি। 

প্রকৃতি যেন আগ থেকে শীতের আগমনী বার্তা দিচ্ছে। শীতের হালকা ছোঁয়া অনুভব করতে পারছে এলাকাবাসী। সকালে কুয়াশা আচ্ছন্ন হয়ে থাকছে আকাশ। মাঝরাতে মনে হয় এই বুঝি শীত এলো। টানা কয়েক দিনের থেমে থেমে হওয়া বৃষ্টির পর বেশ সহনীয় হয়ে উঠেছিল তাপমাত্রা। দিনে গরম আর শেষরাতে অনুভূত হচ্ছিল হালকা শীত। শরতের শেষ আর হেমন্তের ছোঁওয়া  এসে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ।

কবির ভাষায়-শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে/ অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;/ মাঠের ঘাসের গন্ধ বুকে তার, -চোখে তার শিশিরের ঘ্রাণ,/ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান...।

মাঝরাত থেকেই শীত অনুভূত হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে শীতের আবহ কেটে যায় বাড়তে থাকে তাপমাত্রা। বর্তমান আবহাওয়ায় রাস্তাঘাটে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এলাকাবাসী। দিনে তাপমাত্রা বেড়ে থাকলেও সন্ধ্যা থেকে নেমে আসে কুয়াশা।

যদিও বাংলা পঞ্জিকার হিসেবে হেমন্তের পর অগ্রহায়ণ পেরিয়ে তবেই আসবে শীতকাল। কিন্তু প্রকৃতির খেয়ালে হেমন্তের শুরুতেই শীতের আগাম আমেজ অনুভূত হচ্ছে।  নতুন ঋতুর আগমনে প্রকৃতি তার রূপ বদলায়। হেমন্তের শুরু কার্তিক মাসে, বাংলার আদিগন্ত মাঠজুড়ে সবুজ ধানের সমারোহ। মুক্তো বিন্দুর মতো শিশির জমতে শুরু করে ঘাসের ডগায়। দিনে তাতানো রোদ থাকলেও গোধূলিতে কুয়াশার আবছা চাদরে ঢেকে যায় প্রকৃতি। জীবনানন্দ দাশের কবিতায় যেমন ‘শিশিরের শব্দের মতো’ সন্ধ্যা নামে। হেমন্তকে অনেকেই ঋতুকন্যা বলেন।

প্রকৃতিতে ঋতুকন্যা হেমন্ত এলে গ্রীষ্ম, বর্ষা ও শরতের প্রকৃতির রূপ ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। সূর্য ধীরে ধীরে তাপ বিকিরণ প্রত্যাহার করে নেয়। শীতল বাতাসে সবুজ বনানী ক্রমে হলুদাভ হয়ে উঠতে থাকে। শুরু হয় পাতা ঝরার খেলা। হেমন্তের শেষভাগে জেঁকে বসে শীত। ফলে হেমন্তকে শীতের বাহনও বলা যায়।


আরও খবর