ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

শার্শার লক্ষনপুর ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে নির্বাচন সম্পন্ন

শার্শার লক্ষনপুর ইউনিয়নে বিএনপির কমিটি গঠনে নির্বাচন সম্পন্ন সভাপতিঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদকঃ শামসুর রহমান যশোরের শার্শার লক্ষনপুর ইউনিয়ন বিএনপি'র কমিটি গঠনে(কাউন্সিল) নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লক্ষণপুর হাইস্কুলে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট সংখ্যা ৮। সভাপতি পদে আহসান হাবিব খোকন ৩৫০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে শামসুর রহমান পেয়েছেন ৩২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহম্মেদ পেয়েছেন ১০৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জেল হোসেন লিটন পেয়েছেন ৩৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৭৬ ভোট। এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান ও সিরাজুল ইসলাম। এদিকে নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। এ ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন,শার্শা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, জেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন ও বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক মিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম বাবু, মোস্তফা কামাল মিন্টু, ওসমান আলী, বখতিয়ার রহমান ও ইসমাইল হোসেন শান্তি,আহম্মদ আলী শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, আওরংগজেব, সাইফুর রহমান পিন্টু, আব্দুর রশিদ ও শহিদুল ইসলাম শহিদ।
আরও খবর