১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

চিলমারীতেই হতে যাচ্ছে ভাওয়াইয়া ইনস্টিটিউট

চিলমারীঃ হতে যাচ্ছে ভাওয়াইয়া ইনস্টিটিউট চিলমারীতে

 হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ‘ওকি গাড়িয়াল ভাই, হাঁকাও গাড়ি তুই চিলমারীর বন্দরে’। ভাওয়াইয়া সম্রাট কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের গাঁওয়া, সেই বন্দর ছোঁয়া কুড়িগ্রামের চিলমারীতে ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানের চর্চা ও ভাওয়াইয়া গানের প্রশিক্ষণের জন্য "ভাওয়াইয়া ইনস্টিটিউট" স্থাপনের পরিকল্পনা নিয়েছেন সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সদস্য নাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিলমারী নামটি ভাওয়াইয়া গানের মধ্যে বহুবার উচ্চারিত একটি নাম। একদিকে গোয়ালপাড়া আরেক দিকে কোচবিহার- রংপুর-দিনাজপুর। চিলমারীতে ভাওয়াইয়া ইনস্টিটিউট হলে ভাওয়াইয়া গান নবপ্রাণ পাবে বলে বিশ্বাস করি। তিনি আরো বলেন, সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ভাওয়াইয়া ইনস্টিটিউট এর কাজ খুব দ্রুত শুরু করা হবে বলে জানান তিনি। এদিকে চিলমারীতে ভাওয়াইয়া ইনস্টিটিউট স্থাপনে সরকারের সম্মতিতে, কুড়িগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মাঝে আনন্দের জোয়ার দেখা যাচ্ছে। ভাওয়াইয়া প্রেমীদের মতে, ভাওয়াইয়া গানের জনপদ উত্তরবঙ্গের চিলমারী এবার স্বীকৃতি পেতে যাচ্ছে বলে জানান তারা।

আরও খবর