চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-10-2024 02:19:10 pm

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও সামনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে আপাতত ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন।


তিনি বলেন, ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল স্টেশনে বিরতি দিয়ে আগানো মাত্রই ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।


তিনি আরও বলেন, চালক আমাদের সংকেত (সিগন্যাল) না মেনেই ট্রেনটি চালু করেন। পরে আমি দৌড়ে যেতে যেতেই এটি লাইনচ্যুত হয়ে পড়ে। মূলত চালক সংকেত (সিগন্যাল) না মানার কারণেই এটা হয়েছে।


স্টেশন মাস্টার আরও বলেন, এ ঘটনার পর থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে এটাকে উদ্ধারের জন্য। এরপর ট্রেনের ইঞ্জিন ও বগিটি উদ্ধার করা হবে।

আরও খবর