মধুপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১ ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস কুলিয়ারচরে দিনে-দুপুরে চালককে মারধর করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ সভা অনুষ্ঠিত বরিশাল আদালত ভবনে মর্মান্তিক মৃত্যু, ষষ্ঠ তলা থেকে পড়ে প্রাণ গেল নাজমুলের হামে আক্রান্ত শিশুর মৃত্যু, চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর রাবির সাংবাদিক হামলার বিচার দাবিতে জাবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত

মধ্যরাতে উত্তপ্ত ঢাকা কলেজ,ঢাবি অধিভুক্ত বাতিলের স্লোগানে সরব ক্যাম্পাস।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজকে দ্রুত অধিভুক্ত বাতিল করে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে রাত ১.৩০ মিনিটে (২১ অক্টোবর) একটি মিছিল বের হয়,মিছিলটি ঢাকা কলেজ হল পাড়া থেকে নীলক্ষেত,ইডেন কলেজ ও আজিমপুর মোড় প্রদক্ষিণ করে ঢাকা কলেজের গেটে এসে শেষ হয়। 


ঢাকা কলেজের ছাত্রদের দাবি ঢাবি দীর্ঘদিনের বৈষম্যের শিকার হচ্ছে তারা,তাই তারা আর কোনোভাবেই অধিভুক্ত হয়ে থাকবে না,তাদের স্বতন্ত্র পরিচয় প্রয়োজন। 


ছাত্রদের মুখে মুখে স্লোগানে মুখরিত হয়েছে ঢাকা কলেজ ক্যাম্পাসসহ আশেপাশের বিভিন্ন অঞ্চলসমূহ।


' টু জিরো টু ফোর,এপিলিয়েশন নো মোর"


"অধিভুক্ত না মুক্তি, মুক্তি মুক্তি" সাত কলেজে খবর দে অধিভুক্তির কবর দে আরও বিভিন্ন স্লোগানে কেঁপে উঠেছিল মিরপুর রোড়।


দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য এর কারণে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মাঝে ঢাবি'র বিরুদ্ধে অনীহা চলে এসেছে।সে প্রেক্ষিতে শিক্ষার্থীরা রাস্তায় বের হয়ে এসেছে।


উল্লেখ্য ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে, এ সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ অপরিকল্পিত। কাজেই যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে এ কলেজগুলোকে অধিভুক্ত করা হয়েছিল, সেটা বিগত ৮ বছরেও অর্জন করা সম্ভব হয়নি। বিপরীতে এসব কলেজগুলোর শিক্ষার্থীদের শিক্ষা জীবনে নেমে আসে চরম বিশৃঙ্খলা। এক কথায় শিক্ষার মানের উন্নতির পরিবর্তে ঢাবি প্রশাসনের বৈষম্যমূলক বিভিন্ন নীতি ও প্রশাসনিক দুর্বলতার কারণে শিক্ষার্থীরা শিক্ষার যথাযথ সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।


আরও খবর