আষাঢ়ের শীতল আবহাওয়া: স্বস্তির এক প্রশান্তি লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার

অভয়নগরে ইমাম পরিষদ ও হেফাজত ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগরে মাদক কারবারি, সন্রাসী, চাঁদাবাজি, দখলদারিসহ যাবতীয় অন্যায় প্রতিরোধ প্রতিকার ও ভীতিমুক্ত ব্যবসাবান্ধব নওয়াপাড়া গড়তে ইমাম পরিষদের করণীয় ‘বিষয়ক পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এসভায় অংশগ্রহণ করেন রাজনৈতিক, অরাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবী, সামাজিক, সাংবাদিক ও ধর্মীয় সংগঠন সমূহের নেতৃবৃন্দ। আয়োজনে অভয়নগর ইমাম পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ। ওই সভায় সভাপতিত্ব করেন, হাফেজ মাওলানা গোলাম মাওলা। অনুষ্ঠান সঞ্চলনা করেন, মুফতি ইসমাইল হোসাইন রহমানী ও মুফতি রফিকুল ইসলাম হুসাইনী।


কোরআন তেলাওয়াত করেন, হাফেজ সাইফুল ইসলাম,নাসিদ হাফেজ তৈয়বুর রহমান তামিম। ওই সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী এটনি জেনারেল সুপ্রিম কোর্ট সাইয়েদ নূরে আলম সিদ্দিকী সোহাগ, পৌর বিএনপির সভাপতি আবু নাঈম, বিএনপির অভয়নগর থানা শাখার সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, ছাত্র নেতা সাজিদুল ইসলাম, মুফতি ইসমাইল হোসাইন রহমানী, মাওঃ যাকারিয়া হুসাইন, মাওঃ যায়নুল আবেদীন, মৌলভী জুলফিকার আহমাদ এরশাদ, মাওঃ দেলাওয়ার হোসাইন, মাওঃ জুলফিকার চেয়ারম্যান শুভড়ারা ইউনিয়ন গ্রীন অভয়নগর এর অধ্যাপক শওকত হোসেন, ছাত্র নেতা ইমরান মোল্লা,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব নুরুল ইসলাম বাবুল, ছাত্র নেতা রাকিব পাটোয়ারী, এস এম মহিউল ইসলামসহ ইমাম পরিষদ ও হেফাজতে ইসলামের অসংখ্য নেতা নেতৃবৃন্দ ওই সভায় উপস্থিত ছিলেন। ওই পরামর্শ ও মতবিনিময় সভায় বক্তারা বলেন, অভয়নগরে সকল প্রকার মাদক,দখলদারি, চাঁদাবাজিসহ নানাবিধ অপরাধ কর্মকান্ড সকলে মিলেমিশে এক হয়ে প্রতিহত করতে হবে। এবং অভয়নগর তথা নওয়াপাড়া পৌরসভাকে সুন্দর সু-শৃঙ্খল রেখে শান্তিপূর্ণ অভয়নগর আমরা সবাই মিলে গড়ার অঙ্গীকার করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী ও সমর্থকরা  যোগদান করেন। 

Tag
আরও খবর






6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১৩ ঘন্টা ১৫ মিনিট আগে