বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

ইসলামপুরে ছাত্রলীগ নিষিদ্ধসহ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল


জামালপুরের ইসলামপুর উপজেলায় ছাত্রলীগের রাজনীতি  নিষিদ্ধকরণসহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

পদত্যাগের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।


গত সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে ইসলামপুর পৌর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর সরকারি কলেজ গেট থেকে একটি ঝটিকা মশাল মিছিল বের হয়ে রেল গেট এলাকায় এসে শেষ হয়। এসময় 'আমার সোনার বাংলায় খুনি হাসিনার ঠাঁই নাই', 'রাষ্ট্রপতির পদত্যাগ চাই', 'ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ চাই', 'ছাত্রলীগের চামড়া, তোলে নেব আমরা', 'আবু সাঈদ মুগ্ধ, শেষ করিনি যুদ্ধ,' ইত্যোকার নানা স্লোগান দিতে শোনা যায় মিছিলকারীদের। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার সমন্বয়ক হাফিজুর রহমান। মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আহসানুল্লাহ এবং ছাত্রদলের ইসলামপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, 'ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধকরণসহ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের

পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি ঝটিকা মশাল মিছিল হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই মিছিলকারীদের কাউকে পাওয়া যায়নি।'


আরও খবর


6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২ ঘন্টা ৪৫ মিনিট আগে



6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

২ ঘন্টা ৫০ মিনিট আগে