তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে।

মেহেরপুরে আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ভোর থেকে মেহেরপুর সরকারী কলেজ মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী  এই আঞ্চলিক ইজতেমা। এবারের ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম দেখা যাবে বলে আশাবাদ ব্যাক্ত করেছেন আয়োজকরা।

জেলা ও জেলার বাইরে থেকে আগত মুসল্লিদের বসার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণ ছাউনি দিয়ে ঘেরা হয়েছে। অপরদিকে মুসল্লিদের সুবিধার্থে স্থাপন করা হয়েছে অস্থায়ী শতাধিক শৌচাগার। থাকছে পানি সরবরাহ ব্যবস্থা। দেশের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। 

আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। শুক্রবার ইতজেমা মাঠে জুম্মার নামাজ আদায় করবেন ইজতেমায় আসা মুসল্লিরা। এবং জুম্মার নামাজ আদায় করতে স্থানীয়রা যোগদিবে। শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আঞ্চলিক ইজতেমা।

ইজতেমাকে কেন্দ্র করে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিয়মিত পুলিশের টহল ও সাদা পোশাকে পুলিশ কাজ করবে। এ ছাড়াও ইজতেমাকে কেন্দ্র করে শহরে যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়, সেই লক্ষে ট্রাফিক ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Tag
আরও খবর