দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

অভয়নগরে সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মানববন্ধন

যশোরের অভয়নগরে সন্ত্রাসী চাঁদাবাজী ও দখলদারীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা শাখার আয়োজনে অভয়নগর থানার সামনে বিশাল এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, এরশাদ শিকদারের জুলুমের শিকার হয়ে একসময় খুলনার ব্যবসায়ীরা নওয়াপাড়ায় চলে এসেছিলো, এবার কতিপয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কারণে নওয়াপাড়ার ব্যবসায়ীরা হুমকির মুখে পড়ে। তারা আরো বলেন, সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক ও চোরাকারবারি,  অবৈধ দখলদারিত্বসহ যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে শক্ত ভুমিকা পালন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর উপজেলা  শাখার উপদেষ্টা মুফতি আজিমুদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সভাপতি মুফতি আবু রায়হান, সহ সভাপতি হাফেজ মাওলানা শাহাদাৎ হুসাইন, সাধারণ সম্পাদক আব্দুল করিম, পৌর শাখার সভাপতি মোকাররম শেখ, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান পলাশসহ অন্যন্যরা। পরে অভয়নগর থানার নবাগত অফিসার ইনচার্জ এমাদুল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ।

Tag
আরও খবর