ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক

ইলিয়াস কাঞ্চনকে অসম্মান করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-10-2024 08:13:47 am

নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রেক্ষাপট, ইতিহাসকে উপেক্ষা এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে অসম্মান, তার সাথে বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিসচা রাজশাহী জেলা শাখার আয়োজনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী নগরীর সাবেব বাজার জিরো পয়েন্ট মোড়ে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটুর নেতৃত্বে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন রাষ্ট্র সুচিন্তক, সমাজকর্মী, নাগরীক ভাবনার আহ্বায়ক জনাব হাবিবুর রহমান হাবিব, নিসচা রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম আরিফ, শাবান আলী দিলীপ, কার্যকরী সদস্য লাকী প্রমুখ।

শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ১৯৯৩ সাল থেকে নিরাপদ সড়ক চাই এর ব্যানারে জননন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ককে নিরাপদ রাখতে, সড়কের শৃঙ্খলা বজায় রাখতে, সড়কে দুর্ঘটনা কমাতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতি বছরের ২২ অক্টোবরকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়। কিন্তু এ বছর এই দিবসটি জাতীয়ভাবে উদযাপন অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চনকে রাখা হয়েছে সাধারণ অতিথির কাতারে। তাকে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত করা হয়নি। তার কোন বক্তব্য ও প্রস্তাবনা নেওয়া হয়নি।

এবছর নিরাপদ সড়ক চাই এর পক্ষ থেকে তার অনেক প্রস্তাবনা ছিল যা তিনি উক্ত জাতীয় অনুষ্ঠানে উপস্থান করতেন এবং দেশবাসী এতে উপকৃত হতো। কিন্তু এগুলো থেকে দেশবাসী আজ বঞ্চিত হলো। তার এবং সংগঠনের কৃতিত্বকে মূল্যায়ন করা হয় নি। এভাবে ইলিয়াস কাঞ্চনের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে এবং তাকে অসম্মানিত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশঙ্কা করছি নিরাপদ সড়ক চাই এর ৩২ বছরের অর্জনকে কুক্ষিগত ও ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে।

আমরা বর্তমান উপদেষ্টা কমিটির উপর আস্থা রাখতে চাই পরবর্তীতে যেন এর পুনরাবৃত্তি না হয়। ইলিয়াস কাঞ্চনকে এবং অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন নিরাপদ সড়ক চাই-কে নিরাপদ সড়ক ইস্যুতে সর্বাধিক গুরুত্বের সাথে দেখা হয়। সেই সাথে জোর দাবী রাখতে চাই ইলিয়াস কাঞ্চনের মত এমন অভিজ্ঞ একজন ব্যক্তিকে সড়ক পরিবহন উপদেষ্টা করা হোক।

নিসচা রাজশাহী জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবুর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য সবুজ আলী, রুবেল, আখি, আব্দুর রহমান, রুহান, সিরাজুল ইসলাম প্রমুখ।

আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৫ ঘন্টা ১৯ মিনিট আগে