নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

দেবিদ্বারে মাদককারবারীর অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন

কুমিল্লার দেবিদ্বারে মাদক কারবারির অত্যাচার, মারধরসহ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক পরিবার,  বুধবার সন্ধা সাড়ে ৫টায় দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে এ সংবাদ সম্মেলন হয়।এ সময় বক্তব্য রাখেন, সালাউদ্দিনের স্ত্রী রুবি আক্তার, বারেরা গ্রামের ইয়াকুব মিয়া ও হাসি বেগম প্রমুখ।


 মাদক কারবারির হামলায় আহত সালাউদ্দিনের স্ত্রী রুবি আক্তার সংবাদ সম্মেলনে বলেন, গত সোমবার রাত সাড়ে ৯টা আমি আমার ঘরে ছিলাম৷ এসময় বারেরা গ্রামের সাবেক কমিশনার মৃত আব্দুল আউয়ালের ছোট ছেলে মহিউদ্দিন আমাদের ঘরের দরজায় এসে ডাকাডাকি করলে আমি দরজা খোলে দেই।



এসময় তিনি আমার স্বামীকে (সালাউদ্দিন) কল দিতে বলে। আমি কল দিয়েছি। কিন্তু তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর আমি পাশের রুমে যাই। ওই রুম থেকে আসার সময় দেখি মহিউদ্দিন আমার টার্চ মোবাইলটা নিয়ে যাচ্ছে। আমি এটা দেখে মহিউদ্দিনকে অনেক ডাকাডাকি করেছি। কিন্তু তিনি আমার কথা শুনেনি। এসময় আমাদের বাড়ির কয়েকজন মুরুব্বি এসে বলেছে এটা দিনের বেলা সমাধান করে দিবে। মোবাইল ছিনতাইয়ের পরদিন মঙ্গলবার সন্ধ্যা এ নিয়ে একটি সালিশি বৈঠক হয়। ওই সালিশে থাকা বারেরা গ্রামের ইয়াকুব বলেন, সালাউদ্দিনের ঘর থেকে মোবাইল নিয়েছেন বলে বৈঠকে শিকার করেছেন মহিউদ্দিন। মোবাইলটির দাম নাকি ১৭ হাজার টাকা। ১৫ থেকে ১৮ দিনের মধ্যে দিয়ে দিয়ে দেওয়ার কথা ছিলো। কিন্তু ওই সময় মহিউদ্দিনের সাথে তর্ক বাঁধে সালাউদ্দিনের। এক পর্যায়ে কথা হয় হয় মাদক নিয়ে। এ সময় সালাউদ্দিন মহিউদ্দিনকে বলে তরা মাদকের ডিলার। এটা বলায় মহিউদ্দিন সালিশে সালাউদ্দিনকে থাপ্পড় দেয়। থাপ্পড়ে সালাউদ্দিন জ্ঞান হাড়িতে মাটিতে লোটিয়ে পড়ে। নাম না প্রকাশের শর্তে বারেরা গ্রামের অন্তত ১৫ জন নারী-পুরুষ বলেন, এই মহিউদ্দিন ও তার ভাই রাসেলের অত্যাচার ও মারধরে অতিষ্ঠ তার বাড়ির লোকজনসহ এলাকাবাসী। কয়েকদিন পরপর কাউকে না কাউকে মারধর করে তারা। তাদের তাদের বিচার করতে সালিশধারা ভয় পায়। এবং মহিউদ্দিন এ বারেরা গ্রামে দীর্ঘদিন মাদক ব্যবসা ও মাদক সেবন করে আসছেন। সে এ এলাকায় যুব সমাজকে নষ্ট করে দিতেছে। মহিউদ্দিন সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে।ভুক্তভোগী সালাউদ্দিনের স্ত্রী রুবি আরো বলেন, সালিশে আমার স্বামীকে মারধরের পর বাড়ির লোকজনের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে গেছি। এবং মোবাইল ছিনতাই ও আমার স্বামীকে মারধরের ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছি।

আরও খবর