কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

মির্জাগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক ভাইস-চেয়ারম্যান কারাগারে

পটুয়াখালীর মির্জাগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি'র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গড়িবহরে হামলা ও ভাঙচুর মামলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জুয়েলের জামিন নামঞ্জুর করেছেন জেল হাজতে প্রেরণ করেছে আদালত।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পটুয়াখালীর চীপ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে এর আগেরদিন (২৩ অক্টোবর) রাতে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা অতর্কিত হামলাও চালায় জুয়েলের উপর।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই হামলার ঘটনায় ভাঙচুরকৃত গাড়ির চালক আলমগীর হোসেন বাদি হয়ে গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। সেখানে এজাহার নামীয় ৮ নং আসামী জুয়েল। এর আগে উচ্চ আদালত থেকে আগাম জামিন এনেছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঘটনার দিন সেসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আত্মসমর্পণ করে চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চান। তাঁদের মধ্যে শুধুমাত্র জুয়েলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে নিজ উপজেলায় গেলে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় হামলা চালায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা। এতে উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক নাজমুল মৃধা ও সদস্য আল-আমিন এবং উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম অহত হন। সেসময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।

আরও খবর
deshchitro-69e000bd65d95-160426031853.webp
কৃষকরা কি দেশের প্রাণ?

৬ ঘন্টা ১৪ মিনিট আগে