সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পীরগাছায় একীভূত শিক্ষা বিষয়ক মেলা

ইউএসএআইডি-এর ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের উদ্যোগে রংপুরের পীরগাছায় একীভূত শিক্ষা বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়। 

সৈয়দা আসমা রাশিদার সঞ্চালনায় ও পীরগাছা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, ইউএসএআইডি- এর সবাই মিলে শিখি প্রকল্পের ডেপুটি চিফ অব পার্টি জাকারিয়া রহমান, আরটিআই-এর কমিউনিকেশন্স ম্যানেজার এডব্লিউএম আনিসুজ্জামান প্রমুখ।

‘সবাই মিলে শিখি’ প্রকল্পের মূল লক্ষ্য বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিশু, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা জোরদার করা। প্রকল্পটি দেশের ১৬টি উপজেলার এক হাজার ৫৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯ হাজার শিক্ষক ও আড়াই লাখ শিক্ষার্থীর সাথে সরাসরি কাজ করছে। দিনব্যাপী এ মেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের জন্য সেবা ও সহায়তার সাথে জড়িত সরকারি-বেসরকারি সংস্থা বিভিন্ন স্টলে তাদের কার্যক্রম তুলে ধরেন। পরে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও খবর