সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ একাধিক মামলার আসামি আব্দুল করিম গ্রেফতার, আদালতে প্রেরণ সংরক্ষিত নারী আসনের গেজেট প্রকাশ বৃহস্পতিবার এবার লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ টাঙ্গাইলের মধুপুর গড় শালবনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী উধাও নাগেশ্বরী পৌর নির্বাচনী মাঠে সরব সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন: ৩ নং ওয়ার্ডে বইছে আগাম হাওয়া অসহযোগ আন্দোলনের মধ্যে ববিতে রেজিস্ট্রার পদে রদবদল, নতুন রেজিস্ট্রার হুমায়ুন বজ্রপাতে মৃত্যুর খবর চাউর হলো একজনের, মারা গেল আরেক জন ইসলামপুরে বজ্রপাতে নিহত শামীম মিয়ার পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান মৌলভীবাজারে শীর্ষ সন্ত্রাসী ‘পীর আজাদ’ গ্রেফতার মোমবাতির আলোয় পরীক্ষা, গলাচিপায় শিক্ষার্থীদের দুর্ভোগ আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনু্ষ্ঠিত কুরিয়ারে শামুক পাচার, শ্যামনগরে অভিযান ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধে কিশোরদের সংঘর্ষ, আহত ৩ উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বন্দরে স্থবিরতা, বিপদসংকুল সুন্দরবন মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম

রাজশাহীতে প্রশ্নফাঁসকারী চক্রের মূল হোতাসহ গ্রেফতার- ৮


রাজশাহীর বাগমারায় প্রশ্নফাঁসকারী চক্রের মূল হোতাসহ ৮জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

এ সময় তাদের কাছ থেকে এইচএসসির অরজিনাল প্রশ্নপত্র-১ সেট ও গাইড বই-৫টি, ফাঁসকৃত প্রশ্নের উত্তর-২০০ সেট, ২টি ফটোকপি মেশিন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোরশেদুল আলম (৪৮), মমিন মন্ডল (২১),জাকিরুল ইসলাম (৩৭), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ), শামসুল ইসলাম (৪৫), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ), তৌহিদুল ইসলাম জনি (৩৩), (প্রভাষক, হিসাব বিজ্ঞান, কালিতা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল এন্ড কলেজ), দুলাল হোসেন (৪৮), শরিফুল ইসলাম (২৫),তোফায়েল হোসেন (৩৩)।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত ৬ই নভেম্বর থেকে সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু হওয়ার পরে র‌্যাব-৫, সিপিএসসি টিমের কাছে তথ্য আসে, রাজশাহীর বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকায় একটি অসাধু চক্র পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার হল থেকে নিয়ে এসে তার উত্তর তৈরি করে এবং স্বল্প মূলে বিক্রি করছে। পরে পরীক্ষার হলে বিভিন্ন মাধ্যমে সাপ্লাই দেওয়া হয়। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি টিম ছায়া তদন্ত শুরু করে। পরে ঘটনার সত্যতা পেলে র‌্যাব-৫, সিপিএসসি টিম ভবানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মের মেধা ধ্বংসকারী এই গর্হিত কর্ম সম্পাদনের সময় চক্রের মূলহোতাসহ ৮ জন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পরস্পর যোগসাজসে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি/বিএম) হিসাব বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার পূর্বে অজ্ঞাত ব্যক্তির সাহায্যে পরীক্ষার কেন্দ্র হতে মোবাইলে ফোনে প্রশ্নপত্র ছবি ধারন করে। পরে ওই বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে প্রশ্নপত্রের কপি এবং অভিনব কায়দায় উত্তর পত্র তৈরী করে উত্তরপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করতো। তারা ইতিপূর্বেও এসএসসি/এইচএসসি পরীক্ষাসহ আরো অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে অভিনব কায়দায় উত্তরপত্র প্রস্তুত করে উত্তরপত্র ফটোকপি করে পরীক্ষার্থীদের নিকট অর্থের বিনিময়ে সরবরাহ করেছিল বলেও জানায়।

এ ব্যপারে গ্রেফতারকৃত অসাধু চক্রের বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।
Tag
আরও খবর