আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


দিনাজপুরে বিভিন্ন কর্ম সূচির মধ্যে দিয়ে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুর জেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর-২০২৪ রোববার সকাল ১১টায় দিনাজপুর শহরের জেল রোডস্থ দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা যুবদল আয়োজিত যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মোন্নাফ মুকুল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর একেএম মাসুদুল ইসলাম মাসুদ এর উপস্থাপনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, মোঃ মোজাহারুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, যুগ্ম সাধারন সম্পাদক শাহিন সুলতানা বিউটি, আক্তারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না প্রমুখ। শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সুস্থ্যতা কামনা. জেলা বিএনপি, জেলা যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের যেসকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি সোলায়মান মোল্লা। এর আগে একই স্থানে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে  ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, জেলা মহিল দল, পৌর বিএনপি, জেলা যুবদল, পৌর যুবদলসহ যুবদলের সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

Tag
আরও খবর