গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে ৯ জনের কাছ থেকে ২২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ।

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে ৯ জনের কাছ থেকে ২২ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ।
সুনামগঞ্জ থেকে মোশারফ হোসেন লিটন  ঃ এর পাঠানো তথ্য ও ছবি নিয়ে নুসরাত জাহান এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত 
সুনামগঞ্জের দিরাইয়ের রফিনগর গ্রামের মৃত আলকাস মিয়ার ছেলে মোঃ সাফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা বানানোর কথা বলে  শতাধিক লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 মোঃ সাফিকুল ইসলাম  সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ারও লোভ দেখায়। দিরাই উপজেলার ৯ জনের কাছ থেকে প্রায় ২২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (২৭ শে অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার বড়পাড়া এলাকার রিমা আক্তার মুনা, দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মোঃ শফিকুল ইসলাম, মোঃ হোসেন আলী, ও মোঃ কুরবান আলী-সহ অন্তত অর্ধশত ভুক্তভোগী স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন।
ভুক্তভোগীরা জানান, মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয়পত্র ও সনদপত্র প্রদান করা কথা বলে গ্রামের সহজ সরল নারী-পুরুষদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

ভুক্তভোগী রিমা আক্তার মুনা বলেন, রফিনগর ইউনিয়নের সাফিকুল মাস্টার তিনজন মুক্তিযোদ্ধাকে সনদপত্র দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং এ প্রতারণার বিচার চাই।

ভুক্তভোগী মোঃ শহিদুল ইসলাম বলে শফিকুল ইসলাম মাস্টার আমার কাছ থেকে আড়াই লক্ষ টাকা নিয়েছে আমার বাবাকে মুক্তিযোদ্ধা সনদপত্র দেওয়ার কথা বলে, এখন তাকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না। 

ভুক্তভোগী মোঃ কুরবান আলী বলেন সে আমার কাছ থেকে টাকা নিয়েছে মুক্তিযোদ্ধার কাগজ দেবে বলে এখন তাকে ফোন দিয়ে পাওয়া যায় না। 

এছাড়াও আরো ভুক্তভোগীরা বলেন, আমাদের কাছ থেকে ৫ লক্ষ টাকা নিয়েছে দুইটি মুক্তিযোদ্ধা সনদ দেবে বলে, আরো একজনে বলেছেন আমার কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়েছে মুক্তিযোদ্ধার কাগজ দেবে বলে, সে আমাদের এলাকারই সন্তান উপজেলা সদরে তাকে বর্তমানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মোবাইল ফোনে ফোন দিলেও ফোন রিসিভ করে না।

এ বিষয়ে দিরাই থানায় মোঃ সাদিকুল বাদি হয়ে একটি মামলা করা হয়েছে।

Tag
আরও খবর