বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে ০১ টি রিভলবার ও ০৭ রাউন্ড গুলি সহ সন্ত্রাসী গ্রেফতার

যশোর জেলার অভয়নগর থেকে ০১ টি রিভলবার ও ০৭ রাউন্ড গুলি সহ একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 

গত ২৭/১০/২০২৪ তারিখ রাত ২০.৩৫ ঘটিকায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া পৌরসভাস্থ সিরাজকাঠি এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ২৭/১০/২০২৪ তারিখ রাত ২১.০৫ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী  মোঃ জসিম সরদার (৪০), পিতা- মৃত ওয়াজেদ আলী সরদার, মাতা- হালিমা বেগম, সাং-সিরাজকাঠি, ওয়ার্ড নং-৭, নওয়াপাড়া পৌরসভা,  থানা অভয়নগর, জেলা- যশোর’কে ০১ (এক) টি বিদেশী রিভলবার ও ০৭ (সাত) রাউন্ড গুলি সহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি নিয়ে উক্ত স্থানে অবস্থান করছিল। আসামী মোঃ জসিম সরদার (৪০) ইতিপূর্বে সন্ত্রাসী কার্যক্রমের জন্য নিজ হেফাজতে অস্ত্র রাখার অপরাধে আইনশৃংখলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়েছিল এবং তার বিরুদ্ধে যশোর জেলার বেনাপোল থানায় ০১ (এক) টি অস্ত্র আইনে মামলা বিচারাধীন রয়েছে। উদ্ধারকৃত আলামত সমূহ সহ গ্রেফতারকৃত আসামী’কে যশোর জেলার অভয়নগর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Tag
আরও খবর