কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার

মোঃ আবু রায়হান ( Contributor )

প্রকাশের সময়: 29-10-2024 04:28:04 pm

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার হয়েছে। আজ ২৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে একটি আমবাগান থেকে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে গুলিগুলো উদ্ধার করা হয়।


কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন জানান, তার নেতৃত্বে পুলিশের একটি টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এসময় তাঁরা কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগানের ভিতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগের ভিতর থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।


গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুস্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।


আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৭ ঘন্টা ৭ মিনিট আগে