বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

গ্রাম পেরিয়ে হাটে বাজারে কদর বেড়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ কলার মোচার

কলা গাছের দারুণ গুণ। কলা, কলার খোসা, কলার মোচা সবকিছুই খাওয়া যায়। কলার পুষ্টি গুণ সম্পর্কে অনেকে জানেন। কলার মোচারও কিন্তু কলার মতোই দারুণ কিছু উপকারী ঔষধি গুণ রয়েছে। ভিটামিন ই ও বিশেষ পুষ্টিগুণ সমৃদ্ধ কলার মোচাতে আছে ডায়েটারি ফাইবার ও প্রোটিন।

বর্তমানে গ্রাম পেরিয়ে শহরে এবং হাটেবাজারে কদর বেড়েছে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু কলার মোচার। যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারে যত্রতত্র না পাওয়া গেলেও  নুরবাগ রেল কোচিং এর পাশে দেখা গেল  বৃদ্ধা মহিলা অন্যান্য তরকারি সহ কলার মোচা বিক্রয় করছে ।

প্রতিটি কলার মোচার দাম ৫০ থেকে ৬০ টাকা, বিক্রেতা বলেন বিশেষ প্রয়োজনে রোগীর খাওয়ার জন্য কিনতে আসা ব্যক্তিরা  ১০০ টাকা বললেও নিয়ে যায়। আর এই মোচা সংগ্রহ করতে বিভিন্ন এলাকায় চেয়েও সন্ধান মিলছে না, হিমশিম খেতে হচ্ছে সংগ্রহে। রহস্য করে তিনি বলেন, পুত্রবধূরা শাশুড়িকে গোপন করে  কলার মোচা বিক্রি করছে। বর্তমানে কলার মোচার চাহিদা রয়েছে প্রচুর ।

কলাগাছের প্রায় প্রতিটি অংশই কোনো না কোনোভাবে খাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য কাঁচকলা যেমন উপকারী, সবজি হিসেবে তেমনি উপকারী কলার মোচা বা কলার ফুল। কলা গাছের ঘনক আকৃতির পেচানো ফুলসহ কাণ্ডকে বলা হয় কলার মোচা। বারমাসী এই সবজি যেমন উপকারী তেমনি সুস্বাদুও। যদিও গ্রামে গঞ্জে অনেকে কলার মোচাকে ফেলনা মনে করেন। অথচ প্রচুর আয়রনসমৃদ্ধ কলার মোচা মানবদেহে রক্ত তৈরি করে।


কলার মোচা সবজি হিসেবে কয়েকরকম ভাবে খাওয়া যায়। এর মধ্যে ভর্তা ও আলুসহ ভেজে খাওয়া খুবই জনপ্রিয়। অনেকে এটিকে চিংড়ি, ইলিশ বা অন্য ছোট মাছের সঙ্গে খেতে ভালোবাসেন।

রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না। দেহে রক্তের পরিমান ঠিক রাখতে বা রক্তশূণ্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুব উপকারী। শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে কলার মোচা।

রাতের বেলাও অনেক ক্রেতাকে কলার মোচা কিনার জন্য ভিড় করতে দেখা যায়।

Tag
আরও খবর