সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৪বছরেও চালু হয়নি এক্স-রে মেশিন


     এক্স-রে মেশিন থাকলেও নেই টেকনোলজিস্ট।


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ২০২১ সালের মার্চের শুরুতে চিকিৎসাসেবায় যুক্ত হয় ডিজিটাল এক্স-রে মেশিন। তিন মাস চালু ছিল এই সেবা। এরপর থেকে এক্স-রে মেশিনটি আর ব্যবহার হয়নি। ফলে মেশিনটি আর কাজে আসছে না কুতুবদিয়ার মানুষের স্বাস্থ্যসেবায়। 

এতে, দীর্ঘদিন পর কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হওয়া ডিজিটাল এক্স-রে মেশিনটি টেকনিশিয়ানের অভাবে পড়ে রয়েছে। এক্স-রে সেবার জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝড়-তুফান মাথায় নিয়ে দৌড়াতে হচ্ছে দ্বীপের বাইরে। জীবনের ঝুঁকিতে পড়তে হচ্ছে প্রায় সময়।

স্থানীয় বাসিন্দারা জানান, কুতুবদিয়ার মানুষের দুঃখ-দুর্দশা দূর হয়নি। অনেক দামি যন্ত্রপাতি থাকার পরও সেবা পাচ্ছেন না মানুষ। এক সময় বিদ্যুতের অভাব ছিল। জাতীয় গ্রিডের বিদ্যুৎ ছিল না দ্বীপে। সন্ধ্যাকালীন জেনেরেটরের মাধ্যমে স্বল্প সময়ের জন্য বিদ্যুতের ব্যবহার করা হতো, যে কারণে হাসপাতালে তেমন কোনো প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না। যা ছিল তাও অযত্ন ও অব্যবহারে নষ্ট হয়েছে। দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ স্থাপনের পর আমূল পরিবর্তন আসে স্বাস্থ্যসেবায়।অবশ্য তারা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আমূেল পরিবর্তনের ক্ষেত্রে কুতুবদিয়ার সাবেক ইউএইচএন্ডএফপিও চট্টগ্রামের বর্তমান সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী ও বর্তমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিমের কথা উল্লেখ করেছেন। 

জানা যায়, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীর প্রচেষ্টায় ডিজিটাল এক্স-রে মেশিনটি সংযুক্ত হয়েছিল কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। নির্দিষ্ট টেকনিশিয়ান ছিল না। তিনি হাসপাতালের একজন কর্মচারীকে প্রশিক্ষণ দিয়ে সেবা কার্যক্রম চালু রেখেছিলেন। পরে তিনি পদোন্নতি পেয়ে চমেক হাসপাতালে চলে গেলে সেবাটি বন্ধ হয়ে যায়।

এদিকে, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি মঞ্জুরিকৃত ১৬২ পদের ৮৫ পদে জনবল নেই। ২৯ জন সিনিয়র স্টাফ নার্সের ২১টি শূন্য। ২৫ জন স্বাস্থ্য সহকারীর ১৬টি পদ শূন্য। উপজেলার ৬টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জন্য সরকার অনুমোদিত ৬ জন স্যাকমো পদের সবকটি শূন্য। হাসপাতালের ৫টি পরিচ্ছন্নতাকর্মীর সবকটি পদ শূন্য দীর্ঘদিন ধরে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম জানান, তিনি যোগদান করার পর থেকে স্বাস্থ্যসেবার গুণগতমান উন্নয়নের চেষ্টা করেছেন। সফলতাও পেয়েছেন। জেলায় পরপর কয়েকবার শীর্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেয়েছেন। কর্মদক্ষতা কাজে লাগিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি তৈরি করেছেন জেলা শহরের আদলে। নিয়মিত রোগীদের প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করেছেন। ডেলিভারি রোগীদের জন্য নজির স্থাপন করেছেন। গর্ভকালীন চেকআপ, অপারেশন থিয়েটার, নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনএসইউ), ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করেছেন। এছাড়াও হাসপাতালের নিরাপত্তা বাউন্ডারি, অত্যাধুনিক হলরুম, মূল গেটসহ জরুরি বিভাগের নতুন ভবন নির্মাণ করে আমূল পরিবর্তন করেছেন। স্বল্পমূল্যে প্যাথলজি সুবিধা বৃদ্ধি করেছেন। তিনি আরো জানান, জনবলের অভাবে বর্তমানে কিছু সেবা দিতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতদিন বেশকিছু এনজিওর সহযোগিতা পেয়েছিলেন। তাদের মধ্যে কিছু এনজিওর কার্যক্রমের সমাপ্তি হয়েছে। তাই বেগ পেতে হচ্ছে। জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়েছেন তিনি। বিশেষ করে জুনিয়র কনসালট্যান্ট, সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্টের মতো প্রয়োজনীয় পদগুলোতে জনবল দেয়ার জন্য জানিয়েছেন। জনবল বাড়লে সেবার মান আরো বাড়ানো সম্ভব হবে বলে তিনি জানান।

Tag
আরও খবর