বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা

জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও উদ্ধার হয়নি শিশু শিক্ষার্থী সোয়ায়েব হোসেন

জয়পুরহাটে নিখোঁজের ২৪ দিনেও উদ্ধার হয়নি নবম শ্রেণীর শিক্ষার্থী শিশু সোয়ায়েব হোসেন সিহাব (১৫)। সিহাব জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের  ইলেকট্রিক মিস্ত্রি সোহেল রানার ছেলে ও জয়পুরহাট সরকারি টেকনিক্যাল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। 

নিখোঁজ সিহাবের সন্ধান পেতে  আজ  বৃহস্পতিবার দুপুরে  জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন সিহাবের বাবা সোহেল রানা ও মা লাকি বেগম। 

এ সময় উপস্থিত ছিলেন সিহাবের  নানা আব্দুস সালাম,  দুই খালা সেলিনা আক্তার ও পারু আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

সিহাবের বাবা ও মা লিখিত বক্তব্যে জানান, তাদের একমাত্র সন্তান  সিহাবকে  লেখাপড়ার সুবিধার্থে জয়পুরহাট শহরের একটি ছাত্রাবাসে রেখে লেখাপড়া করাচ্ছিলেন।

এ অবস্থায়  গত ৭ অক্টোবর রাত ১২ টার পর সিহাব কাউকে কিছু না বলে ছাত্রাবাস থেকে বের হয়ে আর ফিরে যায়নি বলে তারা জেনেছেন।  অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া  না গেলে জয়পুরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। 

সংবাদ সম্মেলনে  বুক চাপড়িয়ে  আহাজারি  করে লাকি বেগম বলেন , আমার একটাই ছেলে সিহাব, আপনারা আমার বাবাকে আমার বুকে এনে দেন।  

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে ফুটেজ সংগ্রহ করা হয়েছে ও তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে।  

আরও খবর