বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে অপহরণের চেষ্টা, জীবনের নাশের হুমকিতে তিনি

বিএমএসএস এর তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে জোর দাবি





নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় কামঠানা গ্রামে গত ৩০ অক্টোবর রাতে দৈনিক মানবজমিন  এর সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল মামুনকে তার গ্রামের বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণের চেষ্টা করা হয়। ওই রাতে কিছু অপরিচিত ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। তবে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা তাকে রেখে পালিয়ে যায়। পালানোর সময় তারা হুমকি দিয়ে বলে, "এবারের মত বেঁচে গেলে, এরপর আর বাঁচবি না।"


এই ভয়াবহ অভিজ্ঞতার পর সাংবাদিক মামুন তৎক্ষণাৎ নড়াইলের লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পুলিশ প্রশাসনের কাছে নিজের নিরাপত্তার জন্য সাহায্য চান। তিনি জানান, "আমার জীবনের ওপর প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে, আমি এবং আমার পরিবার সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।"


সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল মামুন একজন সাহসী সংবাদকর্মী হিসেবে পরিচিত, যিনি দীর্ঘদিন ধরে সামাজিক সমস্যা, দুর্নীতি,  ভূমিদস্যুদের বিরুদ্ধে ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সত্য উদঘাটনমূলক প্রতিবেদন করে আসছেন। তার ধারাবাহিক সাহসী রিপোর্টিংয়ের কারণে প্রভাবশালী মহল তাকে আগেও হুমকি দিয়েছে বলে জানা যায়। তবে এবার প্রাণনাশের মতো হুমকি পেয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এই ঘটনার বিষয়ে অবহিত এবং জানান যে, পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “আমরা দোষীদের চিহ্নিত করতে কাজ করছি এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সুরক্ষা দিতে আমরা বদ্ধপরিকর।”


এ ঘটনা স্থানীয় সাংবাদিক সমাজের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।  সাংবাদিক সংগঠনগুলো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। তারা মনে করে, এ ধরনের ঘটনা কেবল সাংবাদিকতার স্বাধীনতাকেই হুমকির মুখে ফেলছে না বরং গণমাধ্যমের জন্য একটি অশুভ সংকেত।


সাংবাদিকদের মতে, প্রশাসন যদি দোষীদের যথাযথ শাস্তির আওতায় না আনে, তবে ভবিষ্যতে সাংবাদিকরা আরও বড় ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারে। এ ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে লোহাগড়া থানার কাছে সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করা হয়েছে।


সাংবাদিকরা সমাজের দর্পণ, যারা মানুষের জন্য তথ্যের আলোর উৎস হিসেবে কাজ করেন। কিন্তু তারা যখন নিজেই এমন হামলা ও হুমকির শিকার হন, তখন তা শুধুমাত্র ব্যক্তিগত আঘাত নয় বরং সার্বিকভাবে সমাজের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।


ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে বিরতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন  সাংবাদিক সমাজ।

আরও খবর