দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

৭ নভেম্বর সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে : মীর হেলাল



জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের প্রস্তুতি সভায় এ দাবি জানানো হয়

সাত নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।


শনিবার (২ নভেম্বর) বিকেলে নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের প্রস্তুতি সভায় তিনি এ দাবি জানান। চট্টগ্রাম মহানগর বিএনপি এ প্রস্তুতি সভার আয়োজন করে।


প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন হয়, মুক্ত অর্থনীতি, মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা হয়। এদিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এ দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে। ৭ নভেম্বরের সরকারি ছুটি পুর্নবহাল করতে হবে।’


সভাপতির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন, ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এ চেতনাকে আবার পুনঃস্থাপিত করতে হবে। আওয়ামী লীগ বিগত ১৬ বছর নতুন প্রজন্মকে ৭ নভেম্বর সম্পর্কে জানতে দেয়নি। তবে তারা বিপ্লব ও সংহতি দিবসকে ইতিহাস থেকে মুছলেও মানুষের মন থেকে মুছতে পারেনি।’


নগর কমিটির সদস্য সচিব নাজিমুর রহমান ব‌লেন, ‘৭ নভেম্বর বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের সূচনা হয়েছিল। ৭ নভেম্বরকে মনেপ্রাণে ধারণ করতে হবে।’


উল্লেখ্য, ৭ নভেম্বরকে বিএনপি ও সমমনা দলগুলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে। চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে এবার দিবসটি উপলক্ষে দশদিনের কর্মসূচি নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

এদিন সকাল ভোর ৬ টায় দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন এবং মাইকে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভাষণ প্রচার করা হবে। সকালে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া ৯ নভেম্বর চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ আরও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, সফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, এস এম আবুল ফয়েজ, কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মন্জুর আলম চৌধুরী মন্জু, নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, নগর জাসাসের আহবায়ক এম এ মুছা বাবলু ও সদস্য সচিব মামুনুর রশীদ শিপন, নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

Tag
আরও খবর