বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে পানিবন্দি এলাকায় এনজিওর কিস্তি আদায় বন্ধে মানববন্ধন

যশোরের অভয়নগর উপজেলার ভবদহ সুন্দলীসহ বিভিন্ন অঞ্চলের লাখ লাখ পরিবারের মানুষ ২ মাসব্যাপী জলাবদ্ধতায় পানিবন্দি জীবন নিয়ে অস্বাভাবিক মানবেতর জীবন যাপন অতিবাহিত করছে। অন্যদিকে ওইসব অঞ্চলের মানুষের জীবনে বিভিন্ন এনজিও সংস্থার কিস্তি আদায়ের চাপ মানুষের জীবনে মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীরা ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছে। এনজিও সংস্থা গুলোর ঋণআদায় বন্ধের জন্য পানিতে ডুবে থাকা অঞ্চলের হাজার হাজার মানুষ মানববন্ধন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আবেদনসহ নানামুখী কর্মসূচি পালন করলেও সরকারি ভাবে এ পযন্ত অসহায় মানুষদের প্রতি কোন সদয় দৃষ্টি কেউ দেখায়নি। ফলে ভবদহ, সুন্দলীসহ আশপাশের এলাকার মানুষ পানিবন্দি হয়ে খুবই মানবেতর জীবন যাপনসহ না খেয়ে দিনযাপন করছে। একাধিক এনজিওর ঋন গ্রহীতারা অভিযোগ করে জানান, আমাদের ঘরবাড়ি সবকিছু পানির মধ্যে ডুবে আছে, ঠিক ভাবে খাবার পাচ্ছি না, কাজকর্ম সবকিছু বন্ধ, রাতে উচুস্থানে ছেলে মেয়ে নিয়ে রাস্তার উপরে ঘুমাতে হচ্ছে। কিন্তু এনজিও সংস্থা গুলোর ঋণের কিস্তির চাপে পড়ে আমাদের বেঁচে থাকাটাও দায় হয়ে পড়ছে। প্রতিদিন এনজিও কর্মীরা এসে বিভিন্ন হুমকিসহ মামলার ভয় দেখায়, এবং কিস্তির টাকা কোনক্রমেই বন্ধ করা হবেনা কিস্তির টাকা দিতেই হবে। এমনকি এনজিও কর্মীরা এটাও বলেন মানুষ মরলো কি বাঁচল এসব আমাদের দেখার প্রয়োজন নেই, কিস্তির টাকা দিতে হবে। সুন্দলী গ্রামের এক ভুক্তভোগী মনোরঞ্জন ধরের ছেলে নিউটন ধর জানান, আমি নওয়াপাড়া আদ্বদিন এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়েছি নিয়মিত কিস্তির টাকা দিয়ে যায়, এখন ঘরবাড়ি সবকিছু পানিতে ডুবে আছে কাজকর্ম নেই, স্ত্রী সন্তানদের খেতেও দিতে পারছিনা এনজিওর কিস্তি অফিসার এসে গালাগালসহ বিভিন্ন হুমকি দিতে থাকে ভয়ে পালিয়ে বেড়ায় কি করবো বুঝে উঠতে পারছিনা। এবিষয়ে স্থানীয় সুন্দলী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য মিনতি বিশ্বাস বলেন, আমাদের অঞ্চলের মানুষের যে করুন অবস্থায় আছে তা আপনাদের বোঝাতে পারবোনা বাড়ির উঠানে গলা পযন্ত পানি ঘুমানোর জাগা নেই, খাবার নেই,  মানুষের কষ্ট দেখা যায়না, এর মধ্যে এনজিও গুলোর কিস্তির চাপে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। আমরা চায় আগামী তিন থেকে চারমাসের জন্য মাননীয় ডিসি মহোদয় মানবিক মানবতার হাতবাড়িয়ে এনজিও গুলোর কিস্তি আদায় বন্ধে জরুরি নির্দেশনা দিলে এই অঞ্চলের মানুষ একটু বেঁচে থাকবে বলে তাদের আসা।


Tag
আরও খবর