কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

জয়পুরহাটে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ সংযোগ সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে ‘ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ‘‘ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্প এর উপকরণ সরবরাহকারীদের সাথে লীড ফার্মারদের বাজার সংযোগ সভা অনুষ্টিত হয়েছে।

জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত RMTP প্রকল্পের আওতায় মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা ১২টায় আক্কেলপুর উপজেলার জাকস ফাউন্ডেশনর শাখা অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত লীড ফার্মারদের উদ্দেশ্যে বক্তব্য দেন, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, রিজিওনাল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম বাদল, শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশিদ, প্রকল্পের মার্কেটিং ম্যানেজার, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটরসহ আক্কেলপুর উপজেলার উপকরণ সরবরাহকারীগণ ।

এ সময় প্রকল্পের কার্যক্রম, নিরাপদ সবজি উৎপাদন, উৎপাদিত সবজির বাজারজাতকরণ, নিরাপদ সবজি উৎপাদনের উপকরণের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলে, কৃষকগণ নিরাপদ সবজি উৎপাদনে জৈব উপকরণ, কোকোডাস্টে উৎপন্ন সবজির চারা ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন। 

নার্সারী উদ্যোক্তা মোঃ হারুন-অর-রশিদ বলেন, তার নার্সারিতে উৎপাদিত গুণগত মানসম্পন্ন সবজির চারা কৃষকদের মাঝে সরবরাহে নার্সারিতে সকল চারা উৎপাদন করেছেন। এই চারা কৃষক সরাসরি ক্রয় ছাড়াও অর্ডার করলে পৌঁছানোর ব্যবস্থা আছে। পাশাপাশি উপকরণ সরবরাহকারীগণ (নার্সারী উদ্যোক্তা, সার ও বালাইনাশক সরবরাহকারী, জৈব সার সরবরাহকারী) সঠিক মূল্যে পণ্য সরবরাহে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেও আশ্বস্ত করেন তিনি। 

এই উপ-প্রকল্প টি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডা এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।

আরও খবর