রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

ডোমারে শিশু অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

'বাল্যবিয়ে রুখবো, সম্ভাবনার আগামীর গড়বো' স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের উদ্যোগে বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ই নভেম্বর) সকালে শহরের ডোমার বালিকা বিদ্যা নিকেতন হলরুমে শিশু অধিকার বিষয়ক সংগঠন 'অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশন'-এর নীলফামারী জেলা শাখার আয়োজনে বাল্যবিয়ে, শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'বর্তমান সমাজের অন্যতম একটি ব্যাধি হলো বাল্যবিবাহ। অপরিণত বয়সে বিয়ের কারণে অসময়ে গর্ভপাত হয়। যার কারণে একটি মেয়ের সুস্থ্যভাবে বেড়ে ওঠা যেমন হয়না, তেমনি নবজাতকের জন্যও সেটি বিপজ্জনক। এছাড়া মেয়েদের বিয়ের সময় যৌতুক প্রথা বন্ধ করতে হবে। এক্ষেত্রে মেয়েদেরকে আরও বেশি সচেতন হতে হবে। অনেক পরিবারে যৌতুকের জন্য টাকা জমায়, সেই টাকা যদি মেয়েটির পড়ালেখার পেছনে ব্যয় করে তাহলে সেই বাবা-মায়ের মেয়ে উচ্চ পর্যায়ে যেতে পারবে। পড়াশোনা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানের কিশোর-কিশোরীরা মোবাইল ফোন ব্যবহার করে। তবে সেটার সীমাবদ্ধতা রাখতে হবে। আসক্তি জন্মানো যাবেনা। এছাড়া তথ্যপ্রযুক্তির যুগে দুষ্টচক্রের কাছ থেকে প্রত্যেক মেয়েকেই নিরাপদ ও সচেতন থাকতে হবে। আবেগের দুর্বলতা নিয়ে সর্বনাশ যেন কেউ ঘটাতে না পারে, সেজন্য প্রত্যেক মেয়ে, তার পরিবার ও শিক্ষক-শিক্ষিকাদের সচেষ্ট ও তৎপর থাকতে হবে।' ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাফিউল ইসলাম। এছাড়া অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের জেলা শাখার উপদেষ্টা প্রভাষক মোঃ সোলায়মান আলী, ডোমার উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, এসিএমও'র নীলফামারী জেলা পরিচালক মাহমুদ হাচান প্রমুখ বক্তব্য রাখেন। অ্যান্টি চাইল্ড ম্যারিজ অর্গানাইজেশনের জেলা শাখার উপ-পরিচালক সাঈদ বিন ইসলামের সঞ্চালনায় বাল্যবিয়ে ও শিশু অধিকার বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন- সমাজকর্মী আসমাউল হাসান। স্বাগত বক্তব্যে সংগঠনটির পরিচালক মাহমুদ হাচান বলেন, 'একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একজন শিক্ষিত মা। অথচ একুশ শতকে এসেও বাংলাদেশের ৬৬ ভাগ মেয়ে এখনো শিক্ষা থেকে বঞ্চিত, যার প্রধান কারণ বাল্যবিবাহ। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাঁধা। আমরা যদি সবাই সচেতন হই তাহলে কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা হবে। দেশে মা ও শিশুর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। তাই বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।' অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন মাহিয়ান আহমেদ। এছাড়া অন্যান্যদের মাঝে এসিএমও'র সহকারী পরিচালক আব্দুর রশিদ, সদস্য সুচি প্রামাণিক, জেলা আইটি পরিচালক মুজাহিদ ইসলাম আদিব উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর